শিরোনাম ::
কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার ধ্বংসের লক্ষে শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে

সাতক্ষীরা থেকে ভেটখালী গুরুত্বপূর্ণ মহাসড়কটি বেহালদশা।

আব্দুল কাদের, আলোচিত নিউজ ডেক্স
হালনাগাদ : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার জন্য সড়কপথে সাতক্ষীরার আকর্ষণ সুন্দরবন ভ্রমণ। অথচ সাতক্ষীরা থেকে ভেটখালী মহাসড়কের বেহালদশা, চলাচল সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সাতক্ষীরা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী মোঃ রাফিউজ্জামান জানান, সাতক্ষীরা লাবনী মোড় থেকে ভেটখালী পর্যন্ত ২০২৩ সালে একনেক কতৃক  সিভিল ওয়ার্কে পাশ হয় ৬ শত ৯৭ কোটি টাকা লাবনী মোড় থেকে ভেটখালী পর্যন্ত ৬টা প্যাকেজে ৬ জন ঠিকাদার কাজ করবে। বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সি এস ( তুলনামূলক বিবরণী) পাশ না হলে ঠিকাদাররা কাজের জন্য ফিল্ডে নামতে পারবে না। বাংলাদেশের সড়ক গুলি ৩টি ধাপে বিভক্ত : জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক,ও জেলা মহাসড়ক। উল্লেখ্য, এ সড়কটি জেলা মহাসড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে রূপান্তরিত হয়েছে। বর্তমানের এ সড়কটি প্রস্থ ১৮ ফুট অর্থাৎ ৫. ৫ মিটার রয়েছে। বর্তমান টেন্ডারে সাতক্ষীরা লাবনী মোড় থেকে কালিগঞ্জ পর্যন্ত প্রস্থ ১০. ৩ অর্থাৎ ৩৩.৫০ ফুট ও কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত প্রস্থ ৭.৩ মিটার অর্থাৎ ২৪ ফুট চওড়া হবে। তিনি আরো জানান, এ সড়কটি ১৯৯৮ সালে সর্বশেষ কাজ হয়েছিল। দীর্ঘ ২৬ বছর কোন উন্নয়নমূলক কাজ হয়নি।  ফলে সড়কটি বেশি খারাপ অবস্থার সৃষ্টি  হয়েছে।  সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক এটি ।  সড়কটি দিয়ে সাতক্ষীরার ৪ টি উপজেলার মানুষ যাতায়াত করে থাকে।সড়কটিতে দ্রুত কাজ হলে সড়কপথে পর্যটকরা অল্প সময়ের মধ্যে ভেটখালী কলবাড়ি ও মুন্সিগঞ্জে পৌঁছে সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে।এছাড়া সাতক্ষীরা হতে মাছ রপ্তানি করে  সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব পাবে। সাতক্ষীরা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় গড়ে ওঠা কলবাড়ি ও মুন্সীগঞ্জে সবুজ মনোরম সুন্দরবনের বিভিন্ন প্রজাতি গাছের মধ্যে গড়ে ওঠা আকাশলীনা ইকোট্যুরিজম ইকোপার্ক। এখানে রয়েছে সুশিলনের টাইগার পয়েন্ট, বরসার রিসোর্স সেন্টার,ও আকাশলীলা ইক ট্যুরিজম ইকো পার্কে রয়েছে সীতা তাপ নিয়ন্ত্রিত আবাসিক রুম l এছাড়া তৈরি হচ্ছে সুন্দরবনের গোল পাতার ছাউনি বিশিষ্ট ঠান্ডা বসবাস যোগ্য একাধিক ঘর । নীলডুমুরে রয়েছে বিজিবির হেডকোয়াটার, বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস,  নৌ থানা  ও টুরিস্ট পুলিশ  ফাঁড়ি। কলবাড়ি থেকে নীল ডুমুর পর্যন্ত জেলা বোর্ডের রাস্তা দুই পাশে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান l  কাকড়া ও বাগদার রেনুর হ্যাচারি l এ সমস্ত শিল্প প্রতিষ্ঠান থেকে প্রতিমাসে  সফ্টসেল কাকড়া সীতাতাপ নিয়ন্ত্রিত গাড়িতে চিটাগাং কক্সবাজার সহ বিভিন্ন স্থানে এই রোড দিয়ে যাতায়াত করে । যার কারনে রাস্তাটি খুবই জন গুরুত্বপূর্ণ l সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ বা ভেটখালী সরাসরি কোন রাস্তা নেই। কালীগঞ্জে এসে বাস পরিবর্তন করতে হয়। সেখানে এসে ৩০/৪০ মিনিট অপেক্ষা করতে হয়। ব্যক্তিগত গাড়ি বা পরিবহনের সাতক্ষীরা থেকে শ্যামনগর আসতে গেলে লোকাল বাস মালিক সমিতির লোকেরা চেক বসিয়ে বারবার নামিয়ে হয়রানি সহ চাদা আদায় করে ।  এই সড়কটি চলাচলের অযোগ্য থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ l. সাতক্ষীরা লাবনী মোড় থেকে ভেটখালী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটিতে চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে । সড়কটির টেন্ডারের সিএস সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দ্রুত ছাড় করণসহ পর্যটক থেকে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব পেতে রাস্তাটি অতি দ্রুত কাজ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন শ্যামনগর কালীগঞ্জ ও সাতক্ষীরা বাসীl

ছবির ক্যাপশন সাতক্ষীরা থেকে ভেটখালী গুরুত্বপূর্ণ সড়কের শ্যামনগর কালীগঞ্জের মধ্যে সড়কটির বেহাল দশার একাংশ।


এই বিভাগের আরো খবর