শিরোনাম ::
কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার ধ্বংসের লক্ষে শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে

শ্যামনগরের অন্তাখালী খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে সু্ইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) বাস্তবায়নে বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল)প্রকল্পের মাধ্যমে উপজেলায় রমজাননগরের অন্তাখালী খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন প্রায় ৩ কি:মি: অন্তাখালী খাল পুনঃখনন শুভ উদ্বোধন করেন। রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ (লাল্টু) এর সভাপতিত্বে ও সিএনআরএস ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রদান করেন সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার স্বরণ কুমার চৌহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, এনজিও সমন্বয়কারী- সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ইউপি সদস্য ফারুক হোসেন সহ ইউপি সদসবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন উপকূলীয় লবণাক্ত এলাকায় এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য সিএনআরএস ও সুইডিশ দূতাবাস এর ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, খালটি সিডিউল অনুযায়ী পূন:খনন হলে জনস্বার্থে মিষ্টি পানির আধার হিসেবে ধান, মাছ ও সবজি চাষে ব্যাপক উপকার হবে, আমিষের চাহিদা অনেকাংশে পূরণ হবে, জলাবদ্ধতা নিরষণ হবে।
শুভেচ্ছা বক্তব্যে স্বরন কুমার চৌহান বলেন,উপকূলীয় অঞ্চলে খাল পুন:খনন এর মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ, এলাকার জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, এক ফসলি জমি থেকে দুই বা ততোধিক ফসলে রুপান্তর, ফসলের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি এলাকার মানুষের বিশেষ করে কৃষক ও মৎসজীবিদের জীবিকায়নে ইতিবাচক পরিবর্তন হবে। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিএনআরএস এর ডকুমেন্টেশন – রিপোর্টিং অফিসারমেহজাবিন মৌ, প্রজেক্ট অফিসার নাজিম আহমেদ, সংস্থার ফিল্ড ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সুমন হোসেন, রোজিনা খাতুন, মায়ারাণী, বিরেন্দ্র সূত্রধর।


এই বিভাগের আরো খবর