শিরোনাম ::
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা

শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা

আলোচিত নিউজ ডেক্সঃ
হালনাগাদ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর উপজেলা সদরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর পৌর বিএনপির সদ্য সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু।

সমাবেশ পরিচালনা করেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর।

সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে। সেই ভোটে তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়ী করবেন।

সমাবেশ শেষে শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় শ্যামনগর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর