সাতক্ষীরা’র শ্যামনগর সদরে উপজেলা
প্রশাসনকে ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ উঠেছে। অনুমোদন হীন ডাম্বার, টলি, দিয়ে ব্যাক্তি মালিকানা পুকুর ভরাট করছে, কয়েক দিন ধরে। যে সরকারী আইনকে বৃদ্ধাঙ্গুল দেখানো হচ্ছে বলে অভিমত অনেকের। মাটি বহনের
ফলে রাস্তায় মাটি পড়ে পিচের রাস্তার নষ্ট হচ্ছে, রাস্তার পাশে বসবাসরত মানুষজনের ধুলোর কারণে জনজীবন অতিষ্ঠ করেদিচ্ছে। বায়ু দূষণ ও শব্দ দূষণ বাড়ছে, ইয়াজমা এবং হায় প্রেশার রুগী দের ব্যাপক কষ্ট হচ্ছে, রাতে ঘুন না পড়ে নির্ঘুম রাতকাটানো লাগছে, নকিপুর কাতখালি মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ আমাদের রাতজেগে পড়তে হয়, রাতে খাওয়া দাওয়া করে শোয়ার পর ঘুমালে কিছুক্ষণ পর পর ঘুম ভেঙ্গে যাচ্ছে ডাম্পার গাড়ির শব্দে, মনহয় যেনো গায়ের উপর এসে উঠছে।
৬৫ বছরে এক মুরুব্বি চাচি আনোয়ারা বলছিলেন, বাবা কাকে জানালে এই গাড়ি চালানো বন্ধ হবে, আমার হায় প্রেসার ঘুম আসেনা মনে হয় গাড়ি এত শব্দ দিয়ে চলবে রাতে এতো শব্দ হয়, তারা নাকি ১৭ লক্ষ টাকা ব্যায় করে এই মাটি আনছে বড়ো বড়ো অফিসার দের মেনেজ করে তাই এই কাজ করছে, কেউ বন্ধ করতে পারবে না।
প্রামারি স্কুলের ৫ শ্রেনির ছাত্রী বলেন কাকু ইস্কুলে যেতে ভয় করে যে যোরে চলে মাটির গাড়ি, দেকেন কি ধুলো মার ইস্কুল ড্রেস নষ্ট হয়ে যায়, আম্মু বকে, আমি রাস্তা ছেড়ে ভিতর পথে যায়, কয়েক জন মিলে ভিতর পথে আবার কুকুরে তাড়া করে, আমার এক বান্ধবী ভয় পয়ে জ্বর এসছে। আমার ইস্কুলে দেরি হয়ে গেছে বলে চলে যান। কাঁঠালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক জন
শিক্ষার্থীদের অভিযোগ সাইকেল চড়ে স্কুলে আসতে ভয় করে ২ মিনিট পর পর মাটির গাড়ি যায় কত যোরে যে চালায়। ৮ শ্রেনির সুমন বলেন আমি গত ৩/৪ দিন স্কুলে আসেনি, দেকেন কি পরিমাণ ধুলো আমার শাশ কষ্ট হয় যেতে। পথচারীদের ও নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী কাঁঠালবাড়ী আই এসি মাধ্যমিক বিদ্যালয় কমোল মতি শিক্ষার্থীদের যাওয়া আসার ব্যাপক অসুবিধা হচ্ছে। গভীর রাত পর্যন্ত ডাম্পারে মাটি টানার কারণে শব্দ দূষণ এর ফলে বাচ্চাদের ঘুমের ব্যাপক অসুবিধা হয়।
ঠিকাদারের দাবি সবাইকে ম্যানেজ করে এই অবৈধ গাড়ি চলছে রাস্তায়, আপনি দুই দিন চালান তো কেমন পারেন? কয়েক লক্ষ টাকার কাজ মালিক অনেক বড়োলোক বিদেশে থাকে কটি টাকা দিয়ে পুকুর কিনছে, ভরাট করতে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে সবাই কে ম্যানেজ করে কাজ করছি ও প্রশাসন বলেন আর স্থানীয় নেতারা বলেন যারা কাজে ডিস্টার্ব করার মতো সবাইকে ম্যানেজ করে কাজ করছি। রাস্তায় মাটি পড়ে রাস্তার পরিবেশ নষ্ট হচ্ছে বল্লে তিনি আরো বলেন লোক আছে মাটি কাকার জন্য, এক্টু সমস্যা সবাই অবারলুক করে যায়, ডাম্পারে একটু অসুবিধা হয় তা কি করবো বলেন। কাজ তো করতে হবে।