শিরোনাম ::
উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ যথাযথ ভাবে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়ার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর যৌথ  আয়োজনে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব”,- এ প্রতিপাদ্যে কর্মসূচী গুলো পালিত হয়।

শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম,শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন এর  উপস্থাপনায় অনুষ্ঠান টি প্রাণবন্ত হয়ে উঠেন। প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকা হওয়ায় শ্যামনগর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি, দুর্যোগ মোকাবিলায় সকল কে এক সাথে কাজ করতে হবে। বক্তরা বলেন, সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরায় উপকূলীয় বোর্ড স্থাপন, শ্যামনগরের টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সবুজ বেষ্টনী তৈরীতে গাছ রোপণ, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ ও সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে কাম সাইক্লোন শেল্টার নির্মাণ, সুন্দরবন রক্ষা করা, নদীগুলো ড্রেজিং করা, খাল খননের মাধ্যমে মিষ্টি পানির আধার তৈরী করা, দুর্যোগ সহ কর্মসূজন প্রকল্প ৪০ দিনের কাজ ও দরিদ্র পরিবারের জন্য সরকারি ভাবে ঘর বরাদ্দ নামীয় প্রকল্প দুটি পুনরায় দুর্যোগ প্রবন শ্যামনগরে বাস্তবায়নের উদ্যোগ নিতে আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক আমীর মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপজেলা ফায়ার সার্ভিসের চৌকস সদস্যের পরিচালনায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর