শিরোনাম ::
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা

শ্যামনগরে জলবায়ু ধর্মঘাট অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

কপ-৩০ সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিমের আয়োজনে যুব সমাজের কণ্ঠস্বর “উপকূল বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগ্রানে জলবায়ু ধর্মঘাট অনুষ্ঠিত হয়েছে।ধর্মঘাট কালীন সময়ে যুবরা প্লাকার্ড প্রদর্শনীতে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি, অন্যায় ও অনিশ্চয়তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমাদের ভবিষ্যৎ বিক্রি নয়, এখনই জলবায়ু ন্যায়বিচার চাই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১০টায় খোলপেটুয়া নদীর বুকে জেগে ওঠা বালির চরে দাড়িয়ে দীর্ঘ ১ঘন্টা তারা এই কর্মসূচী পালন করেন।
সিডিও ইয়ুথ টিমের সদস্য জলবায়ু যোদ্ধা নুহা ইসলাম বলেন, আমাদের উপকূল প্রতিদিনই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে মানুষ দারিদ্র্েযর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কপ-৩০ এ এই বাস্তবতাকে বিশ্ব নেতাদের সামনে জোর দিয়ে তুলে ধরা জরুরি। আমরা চাই উপকূল রক্ষার জন্য স্থায়ী সমাধান।
সিডিও ইয়ুথ টিম আটুলিয়া ইউনিটের সদস্য রনি হোসেন সজীব বলেন, আমরা যারা উপকূলে বাস করি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ছে। অথচ এই সংকট সৃষ্টির জন্য দায় আমাদের নয়। কপ-৩০ এ আমাদের জন্য ন্যায়সঙ্গত জলবায়ু তহবিল, ক্ষতিপূরণ ও অভিযোজন সহায়তা নিশ্চিত করতে হবে। নইলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার ও এ্যাকটিভিস্ট আনিসুর রহমান মিলন তার বক্তব্যে বলেন, আজকের এই ক্লাইমেট স্ট্রাইক থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আমাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। শুধু আলোচনা নয়, কার্যকর পদক্ষেপ দরকার। নীতি-নির্ধারকদের এখনই সাহসী সিদ্ধান্ত নিতে হবে, যাতে উপকূলের মানুষ নিরাপদে থাকতে পারে।
সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার ও এ্যাক্টভিস্ট মো: হাফিজুর রহমান বলেন, উপকূলের যুব সমাজ চুপ করে বসে থাকবে না। আমরা পরিবর্তনের কণ্ঠস্বর। কপ-৩০ এ উপকূলীয় মানুষের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতে হবে। আমরা চাই বিশ্ব নেতারা আমাদের কষ্টের গল্প শুনুক এবং বাস্তব পদক্ষেপ নিক। উপকূল বাঁচানো মানে দেশের ভবিষ্যৎ বাঁচানো।
সিডিও ইয়ুথ টিমের সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন সাদি এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভলেন্টিয়ার ইদ্রিস আলী, সামিরা, শাহারিয়ার, সাদিয়া আমিন, লিলি, তৈয়েবা, আরিফা, শারমিন, সবুজ, মানিক, শিষ, রাকিব, জুবায়ের, মামুন, জামাল বাদশা, রনি হাসান সজীব, রাজা নন্দী, সালমান, ছোওয়ুদ সহ শতাধিক যুবরা।


এই বিভাগের আরো খবর