শিরোনাম ::
শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত

বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮০০ মিটার নিচে পড়ে নিহত ৩১

স্টাফ রিপোর্টার:
হালনাগাদ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার: বলিভিয়ায় ল্যাটিন আমেরিকার একটি দেশ সেখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩১ জন এবং আরও অনেকে আহত হয়েছেন। বাচ চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর যাত্রীবাহী বাসটি পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে যায়, যার ফলে এই ভয়াবহ দূর ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স’র প্রতিবেদন থেকে এ তথ্য জানায়।

বার্তাসংস্থাটি বলছে, সোমবার বলিভিয়ায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও এক ডজনেরও বেশি লোক আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতাল থেকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, বাসের চালক সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পৌরসভার একটি উচু স্থান থেকে প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং ৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের একজন কর্মকর্তা একটি ভিডিওতে জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পাহাড়ি পথটি অত্যন্ত সংকীর্ণ ও বাঁকাপূর্ণ। তিনি উল্লেখ করেন, বাসটির অতিরিক্ত গতি দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে।


এই বিভাগের আরো খবর