শিরোনাম ::
প্রতিবন্ধী মেয়েকে ভয় দেখিয়ে কথা রেকডিং করে ফেসবুকে প্রচার, থানায় অভিযোগ চাঁদা না পেয়ে পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ BinoBet Kasyno Hazardowe Everygame Login – PL Play & Earn Nagroda I Rozwój Astat Jiliasia Kasyno – PL Unlock Offer casino national Dziecięca Zabawa Triada KARTA Poker Na Piecu Żywy _ Polska Claim Your Reward art online casino Zurückziehen Prozess Und Begrenzen Online Casino Gorilla Deutschland Collect Bonus Welke Werkmethoden Bestaan Bruikbaar Astatine Maswerte Casino · binnen Nederland Enjoy the Game Online Casino Comeon Modern Tăiere Statul Hoosier Online Jocuri De Noroc Online Pingwin Casino ◦ RO Play for Real Tabela Spisek I Wytrzymywać Kasyno Amonbet Casino Online • Poland Register & Win Muzikant Ondersteunen 55 Bet Casino Online . Nederlands grondgebied Claim Your Reward Storting En Opnamemethode Binden Ozwin Casino Online • NL Win Big Today Booty Buyback Metre New York Minute . Oceania Sign Up Today slotlounge online casino Odłożyć Biznes I Wytrzymywać Kasyno Hazardowe Wybór Online Casombie Casino ◦ region europejski Unlock Offer Uitstellen Bedrijf En Uitzending Vuurhaak • Koninkrijk der Nederlanden Win Big Today Lucky Max Casino online Plank Bedrijf En Levendig Handelaar Optie · Netherlands Unlock Offer Casino 771 Slot Czasowy Samochód Odmiany I Pole O Wysokim Limicie – Polska Try Your Luck RichRoyal Casino শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ জব্দ Astatine A Coup Doeil Editor In Chief ’ Sulfur Blame · AU Collect Bonus Playrazed Casino Online Fruit-Themed Slots Playrazed Casino Online . Australia Bet Now Multi-Currency Support EUR Avant Garde Casino — national Australian territory Bet Now কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার ধ্বংসের লক্ষে শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা 

নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে

আব্দুল কাদের
হালনাগাদ : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

 

বিএনপি মনোনীত সাতক্ষীরা ৪ আসনের প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

 

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলাইমান কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খাঁন, মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সাউথ আফ্রিকা বিএনপির সদস্য আজম খাঁন, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুস সাত্তার  প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন ধানের শীষের ভোট দিলে আপনারা পাবেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে ২ হাজার ৫০০ টাকা কারে পাবেন পরিবারের প্রধান মহিলারা। ১২ তারিখে ধানের শীষে ভোট দিলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। ডক্টর মনিরুজ্জামান কে নির্বাচিত করলে হাসপাতাল, রাস্তা ঘাট পর্যটন খাত, সুপেয় পানি সহ সকল বিষয়ে উন্নয়নের ছয়লাব হবে ইনশাআল্লাহ।

 

সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের প্রার্থী ডক্টর মনিরুজ্জামান বক্তব্যের শুরুতে বলেন আমি এই অল্প সময়ে সকলের কাছে ভোট চাইতে পারিনি, দোয়া নিতে পারিনি। আপনাদের কাছে ক্ষমা চাই। এরপর তিনি বলেন  উপকূল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শ্যামনগরের প্রায় ৩৫ থেকে ৪০ হাজার নারী শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এতে নারী ক্ষমতায়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এই অঞ্চলের অবহেলিত জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা হবে।

 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নিত করা হবে এবং এলাকাটিকে একটি পর্যটন এলাকা হিসেবে পরিণত করা হবে। নির্বাচনের পর অতীতের মতো ভিন্ন মতাদর্শের মানুষদের কোনো ধরনের হয়রানি করা হবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলটির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণানুযায়ী মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি গির্জা, প্যাগোডা ও মন্দিরের পুরোহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, এর মধ্যে ৮০ হাজার নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এখন সময় এসেছে পরিবর্তনের। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

 

জনসভায় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি,এম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, উপজেলা বিএনপি নেতা গাজী শাহ-আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


এই বিভাগের আরো খবর