শিরোনাম ::
সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ সাতক্ষীরার ৪টি আসনে লড়বেন ১৯ প্রার্থী কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলা উন্নীত সাতক্ষীরা শ্যামনগরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে মতবিনিময় সভা  খুলনায় যৌথ অভিযানে বিদেশি অস্ত্র,তাজা গোলা ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহতদের জিম্মি করে রাখায় পুলিশ কর্তৃক উদ্ধার ভালো ঘুম চান? রাতে এই ১০টি ভুল এড়ালে অন্যদের চেয়ে ভালো ঘুম হবে সুন্দরবনে দুই মাস আয় বন্ধ, কাঁকড়া ধরা জেলেদের মানবেতর জীবন ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে জিম্মি জেলেসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করলো কোষ্টগার্ড

“দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম

হুসাইন বিন আফতাব, শ্যামনগর:
হালনাগাদ : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় কাশিমাড়ী ইউনিয়নের ঈদগাহ ময়দানে কাশিমাড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রুহুল কুদ্দুস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, মাওঃ আব্দুল মজিদ শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈন উদ্দিন মাহমুদ, উপজেলা নায়েবে আমীর ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সরকারি সেক্রেটারি সাঈদ হাসান বুলবুল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, “দেশকে আজ দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি থেকে মুক্ত করতে হবে। জনগণ এখন শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়। এ পরিবর্তন আনতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে হবে।”

কাশিমাড়ীর অতীত দুর্যোগ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “বিগত সময়ে কাশিমাড়ীর ঘোলা জাপালে বাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। সে সময় আমি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাঁধ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখি। মানুষের দুঃসময়ে পাশে থাকা আমার দায়িত্ব, আর এই দায়িত্ববোধ থেকেই আমি আজও মাঠে আছি।”

তিনি বলেন, “আমি এমপি থাকাকালীন সময়ে কাশিমাড়ীসহ শ্যামনগরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসেবামূলক অবকাঠামো উন্নয়নে কাজ করেছি। বরাদ্দ যেন সঠিকভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছায়—সেটিই ছিল আমার প্রধান লক্ষ্য।”

আগামী পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ যদি আবারো আমাকে সংসদে পাঠায়, তাহলে কাশিমাড়ী ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, বাজার ও হাটবাজার উন্নয়ন, কৃষি ও মৎস্যখাতে আধুনিকায়ন, যুব সমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে কাশিমাড়ীকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, “এই জনপদের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দখলবাজ-চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়াই হবে আমার রাজনীতির মূল অঙ্গীকার।”

জনসভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য বিকল্প শক্তি প্রয়োজন। তারা বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণভিত্তিক রাজনীতি করে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।

জনসভায় কাশিমাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার ঘোষণা দেন।


এই বিভাগের আরো খবর