শিরোনাম ::
ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার ধ্বংসের লক্ষে শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা

ছাত্রলীগ নেতা মোঃ সামিউল ইসলাম মুন্না কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলোচিত নিউজ ডেক্সঃ
হালনাগাদ : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১২টা ৫ মিনিটে উপজেলার নকিপুর গাজীপাড়া জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ সামিউল ইসলাম মুন্না সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর জামাই নামে পরিচিত শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবের মিস্ত্রীর ছেলে।

শ্যামনগর থানা পুলিশ জানায়, সরকার উৎখাতের লক্ষ্যে মিছিল ও বোমা ফাটিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে তাকে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী ।

স্থানীয় মসজিদের ইমামসহ এলাকাবাসী জানাই,
তার পরিবারের বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় শ্যামনগর থানা মসজিদ মাদ্রাসার ইমামের জায়গা দখল করে বাড়ি করা, স্থানীয় একাধিক ব্যক্তির জায়গা দখল করা, বিভিন্ন লোকজনকে মারধর, কলেজে পড়াকালীন সময় ছাত্রলীগের পরিচয়ে অনৈতিক কাজ সহ না না অভিযোগ রয়েছে। তাকে আটক করায় এলাকার মানুষ সন্তুষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছে।

থানা পুলিশ জানায়, ২০২৫ সালের, ১২ মার্চ রাত ১১টা ৫ মিনিটে আওয়ামী লীগের কর্মীরা ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করে সরকার উৎখাতের লক্ষ্যে ও জনসাধারণের শান্তি বিনষ্ট ও সরকারি সম্পদের ক্ষতিসাধনের লক্ষ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র, লাঠি, হকিস্টিক, রামদা, ককটেল, হাত বোমা ও লোহার রড নিয়ে একত্রিত হয়ে শ্যামনগর থানাধীন কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী বাজারের পশ্চিম পার্শ্বের কৃষকলীগের ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিমের বাড়ির সামনে হতে জয়নগর মোড় অভিমুখ হঠাৎ ঝটিকা মিছিল বের করে। মিছিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও তার সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকে এবং ককটেল, হাতবোমা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করতে করতে সামনে অগ্রসর হতে থাকে এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ সরকার বিরোধী নানা শ্লোগান দেয়।
স্থানীয় বর্তমান ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে সাধারণ মানুষ মিছিলটিকে ধাওয়া দিলে সাধারণ মানুষের সাথে মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে অনেকেই আহত হন। এ খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিছিলের ব্যানার ও অবিস্ফোরিত তিনটি বোমা, ককটেল উদ্ধার করে।
এ মামলার আসামি হিসেবে মোঃ সামিউল ইসলাম (২২) কে গ্রেপ্তার দেখানো হয়েছে।


এই বিভাগের আরো খবর