শিরোনাম ::
কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ সাতক্ষীরার ৪টি আসনে লড়বেন ১৯ প্রার্থী কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলা উন্নীত সাতক্ষীরা

কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:
হালনাগাদ : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার বুড়িচং শংকুচাইল উত্তরপাড়ায় মাদক ব্যাবসায়ীদের হামলায় আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত রমিজ উদ্দিন (৫০) বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়া মৃত মোহাব্বত আলীর ছেলে এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন।

নিহতের পরিবারের দাবি, গত সোমবার সকালে মাদক ব্যাবসায়ী মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় শংকুচাইল উত্তরপাড়া শাহালমের চা দোকানে বসে ছিলেন রমিজ উদ্দিন। পরিস্থিতি দেখে রমিজ উদ্দিন তাদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় মাদক ব্যাবসায়ীর এলোপাতাড়ি হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।

রমিজ উদ্দিনের মৃত্যুর পর পুলিশ অভিযান চালিয়ে মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার এবং নিহতের ভাই মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।

নিহত রমিজের ছেলে রনি জানান, আমার বাবা ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্হায় শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঢামেকে ময়নাতদন্ত শেষ করে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসি এবং শনিবার সকাল দশটায় জানাযা শেষে পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হয়।

এ বিষয়ে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, রমিজ উদ্দিনের হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে লিখিত একটি অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর