শিরোনাম ::
ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার ধ্বংসের লক্ষে শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা

ইসরায়েলের ওপর নাখোশ জেলেনস্কি, ঝাড়লেন ক্ষোভ

আলোকিত নিউজ ডেস্কঃ
হালনাগাদ : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, কিয়েভকে ইসরায়েল সহায়তা না দেওয়ার কারণেই রাশিয়া-ইরান ঘনিষ্ঠ হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্র দেশগুলো অভিযোগ করছে, ইউক্রেনে আক্রমণ করতে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করছে।

ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ায় তেহরানের চিরশত্রু ইসরায়েলের কাছে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা চেয়েছেন জেলেনস্কি। কিন্তু মৌখিকভাবে সমর্থন দিলেও ইউক্রেনকে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা দিতে চায়নি ইসরায়েল। এ কারণে জেলেনস্কি ইহুদি ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

 

সোমবার এক বক্তব্যে জেলেনস্কি বলেন, কিয়েভকে সমর্থন না দেওয়ায় রাশিয়া-ইরান সম্পর্ক ঘনিষ্ঠ করতে উৎসাহী হচ্ছে। তেলআবিবের নিরপেক্ষতার সমালোচনা করেন তিনি।

জেলেনস্কি বলেন, শুরুতে যদি তারা (পশ্চিমা রাজনীদিবিদরা) গুরুত্ব দিত তাহলে রাশিয়া-ইরান জোটবদ্ধ হতো না। ক্রেমলিনকে বিরক্ত না করার সিদ্ধান্ত এবং ইউক্রেনকে সত্যিকার অর্থে সহায়তা না করার কারণেই আজ এই পরিস্থিতি বলে হতাশা প্রকাশ করেন তিনি। রাশিয়া ইরান থেকে ২ হাজার ড্রোন কিনছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি।

সূত্র: আল জাজিরা


এই বিভাগের আরো খবর