শিরোনাম ::
কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার ধ্বংসের লক্ষে শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে

শ্যামনগরে হত্যা মামলার বাদিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে পল্লী চিকিৎসক শেখ আব্দুল আজিজ হত্যা মামলার বাদি আজমুন নাহার কুইনকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। পলাতক আসামীরা অজ্ঞাত স্থান থেকে মোবাইলে এমন হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেছেন। এঘটনায় জীবনের নিরাপত্তহীনতার কথা জানিয়ে বাদি আজমুন নাহার শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। আব্দুল আজিজ উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত অছির উদ্দীনের মেজ ছেলে। তাকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল আজিজের একমাত্র মেয়ে আজমুন নাহার নিজের চাচা ও চাচাত ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
শনিবার সকালে আজমুন নাহার বলেন জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে গত ২৯ সেপ্টেম্বর দুই চাচাসহ তিন চাচাত ভাই নিজ বাড়ির সামনের রাস্তায় ফেলে পিটিয়ে তার পিতাকে হত্যা করে। এঘটনায় সেদিন রাতে হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে তিনি বাদি হয়ে শ্যামনগর থানায় হত্যা মামলা(যার নং ২৩) করলে পুলিশ গত ২ অক্টোবর প্রধান আসামী আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। তবে পিতাকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছোট চাচা আব্দুল হাকিম অজ্ঞাতস্থান থেকে মোবাইলে মামলা প্রত্যাহারে নানাভাবে চাপ দিচ্ছে।
সংবাদ সম্মেলনে আজমুন নাহার অভিযোগ করেন পিতার হত্যাকান্ডের পর একমাত্র মেয়ে ও বিধবা মাকে নিয়ে পিতার বাড়িতে তিনি বসবাস করছেন। তবে ০১৭১৫৭৪৩০৮০ নম্বরের মোবাইল থেকে বার বার কল দিয়ে মামলা প্রত্যাহার না করলে তাকে অপহরণ করে গুমসহ হত্যার হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় মা ও মেয়েসহ নিজের জীবন নিয়ে তিনি শংকিত বলে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত নিহতের স্ত্রী নাসিমা আক্তার অভিযোগ করেন আসামীরা এলাকার প্রভাবশালী। কিপরীতে তারা মাত্র তিনজন নারী বসবাস করেন ঐ বাড়িতে। মামলা প্রত্যাহার না করলে জামিন নিয়ে এলাকা ফিরে তাদের যৌথ মালিকানাধীন জমি থেকে বিতাড়িত করার পাশাপাশি হয়রানীমুলক মামলা জড়ানোর হুমকি দেয়া হচ্ছে । এদিকে আসামীরা পলাতক থাকা সত্তেও বাড়ির নারী সদস্যদের দিয়ে তাদের বসতবাড়ি দখলেরও চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বাদির মেয়ে সাদিয়া শাহরীণ শেফা।
অভিযোগের বিষয়ে আব্দুল হাকিমের সাথে যোগযোগের চেষ্টা করেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে হুমকির কাজে ব্যবহৃত নম্বরের মালিক নিজেকে জিয়াউর রহমান বলে পরিচয় দেন। তিনি জানান দুই দিন আগে তার মোবাইল থেকে আব্দুল হাকিম কোথাও কথা বলেছিলেন।
শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, হুমকির অভিযোগ জানিয়ে মামলার বাদী একটি সাধারণ ডায়েরী করেছেন(যার নং ২০৯/তারিখ ০৫-১০-২৪ করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
ছবি : সংবাদ সম্মেলন করে হুমকির কথা জানান আজমুন নাহার নাহার কুইন।


এই বিভাগের আরো খবর