শিরোনাম ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ সাতক্ষীরার ৪টি আসনে লড়বেন ১৯ প্রার্থী কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলা উন্নীত সাতক্ষীরা শ্যামনগরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে মতবিনিময় সভা  খুলনায় যৌথ অভিযানে বিদেশি অস্ত্র,তাজা গোলা ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহতদের জিম্মি করে রাখায় পুলিশ কর্তৃক উদ্ধার ভালো ঘুম চান? রাতে এই ১০টি ভুল এড়ালে অন্যদের চেয়ে ভালো ঘুম হবে সুন্দরবনে দুই মাস আয় বন্ধ, কাঁকড়া ধরা জেলেদের মানবেতর জীবন ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে জিম্মি জেলেসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করলো কোষ্টগার্ড শ্যামনগরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে মেয়র প্রার্থী মোস্তফা আবু বকর শ্যামনগর বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান শ্যামনগরে বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোস্তফা আবু বকর শ্যামনগরে ভাব-জ্যামোস শিক্ষাবৃত্তি প্রদান শ্যামনগর উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি: মহাপরিচালক নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শ্যামনগর প্রতিনিধি:
হালনাগাদ : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সাতক্ষীরা, বাগেরহাট ও ঝালকাঠি জেলার ১৬টি উপজেলায় ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে নির্বাচনকালীন দায়িত্ব পালন শুরু করেছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) দক্ষিণ পশ্চিম নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি), আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি (সিগন্যালস্)।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তফসিল ঘোষণার পরদিন থেকেই ১৭ বিজিবি সংশ্লিষ্ট তিন জেলায় বেইজ ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রেকি কার্যক্রম, ডমিনেশন পেট্রোল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে। বর্তমানে সংশ্লিষ্ট উপজেলাগুলোর ভোটকেন্দ্রগুলোতে রেকি কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন জংশন পয়েন্টে তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়াও ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–টু)’ এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সফলভাবে দায়িত্ব পালন করছে বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে বিজিবি বদ্ধপরিকর। বিজিবির মহাপরিচালকের নির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসরণ করে নীলডুমুর ব্যাটালিয়ন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করছে।
বিজিবি কর্তৃপক্ষ দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর