শিরোনাম ::
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা

শ্যামনগরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির দুই শতাধিক সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েক শতাধিক নেতাকর্মী, নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোটার তালিকা থেকে বঞ্চিত বিএনপি সদস্য আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুল গনি, শফিকুল গাজী, মুনসুর মোল্লা, মাসুদ রানা, শফিকুল মোল্লা, অলিউর রহমান, আব্দুল গফফার, সেলিনা খাতুনসহ ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সাতক্ষীরা-৪ আসনের টিম প্রধান তাসকিন আহমেদ চিশতির পক্ষপাতমূলক সিদ্ধান্ত, স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন আওয়ামী লীগের নির্যাতিত ও আন্দোলনে সক্রিয় দুই শতাধিক ত্যাগী নেতাকর্মীর নাম বাদ দিয়ে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে।

বক্তারা বলেন, ওয়ার্ড কাউন্সিলকে কেন্দ্র করে নানা জল্পনা-কল্পনা ও ষড়যন্ত্র তৈরি হয়েছে। কতিপয় হাইব্রিড নেতার হস্তক্ষেপে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একটি বিতর্কিত খসড়া তালিকা তৈরি করা হয়েছে, যা সাধারণ নেতাকর্মীদের মাঝে হতাশা ও শঙ্কা সৃষ্টি করেছে।

তারা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার টিম প্রধানের কাছে অভিযোগ জানানো হলেও তিনি তা আমলে নেননি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠ বিএনপি নেতাদের নিয়ে সাংগঠনিক টিম গঠন করা হলেও তাঁদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বক্তারা দাবি জানান, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কাউন্সিল সম্মেলন অবিলম্বে স্থগিত করে বাদ পড়া ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সম্মেলনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় পাতানো কাউন্সিল প্রতিহত করার ঘোষণা দেন তারা।


এই বিভাগের আরো খবর