শিরোনাম ::
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেসি কমপ্লেক্স মার্কেটের সামনে এক আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আঃ ওয়াহেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির অন্যতম নেতা গাজী শাহ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবু সাইদ, মোঃ আমজাদুল ইসলাম, জহুরুল হক আপ্পু, আজিজুর রহমান আজিবর, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরজাহান পারভীন ঝর্ণা, শহিদুজ্জামান শহিদ, মোঃ আইয়ুব আলী, মাহবুব খোকন, আঃ মতিন, খাঁন আঃ সবুরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ জুলফিকার সিদ্দিক, কৃষক দলের সাবেক সদস্য সচিব মোঃ ইয়াসিন আরাফাত, মৎস্যজীবি দলের সভাপতি মোঃ হাবিব হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব মোঃ আল মামুন, কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত ও সদস্য সচিব মোঃ মাসূদ পারভেজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে শ্যামনগরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তিকে নতুন করে দৃশ্যমান করে তোলে।


এই বিভাগের আরো খবর