শিরোনাম ::
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম

৩৭৫ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিনিধ :
হালনাগাদ : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

চাকরি স্থায়ীকরণের দাবিতে, সচিবালয়ের সামনে সহিংসতা ও উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখাসহ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যরা। আহত হয় শতাধিক শিক্ষার্থী। এঘটনায় পল্টন, শাহবাগ, রমনা ও বিমানবন্দর থানায় চারটি মামলা হয়। আসামি করা হয় ৪২৬ জনের মধ্যে ৩৭৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বাকিরা পলাতক। (সোমবার, ২৬ আগস্ট) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ নির্দেশ দেন।

চাকরি স্থায়ীকরণের দাবিতে শাহবাগে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন আনসার সদস্যরা। সেই আন্দোলনের রূপ হঠাৎই পাল্টে যায়। দাবি পূরণে শাহবাগ ছেড়ে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয় আনসার সদস্যরা।

গতকাল (রোববার, ২৫ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন উপদেষ্টার সঙ্গে তাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। সেখানে তাদের বিশ্রাম প্রথা বাতিলসহ কয়েকটি দাবি মেনে নেয়া হয়। এরপর আনসার সদস্যদের একটি অংশ আন্দোলন স্থগিত করলেও আরেকটি অংশ চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সচিবালয়ে অবরুদ্ধ করে রাখে কর্মকর্তা-কর্মচারীদের, অবরুদ্ধ করা হয় চার উপদেষ্টাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও।

এরপর আটকে পড়া উপদেষ্টা ও সমন্বয়কদের মুক্ত করতে সচিবালয়ের দিকে আসে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। পরে আনসার সদস্যরাও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় অন্তত চার সেনা সদস্যসহ শতাধিক শিক্ষার্থী।

এ ঘটনায় সোমবার রাজধানীর শাহবাগ, পল্টন, রমনা ও বিমানবন্দর থানায় বেআইনিভাবে সমাবেশ ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে মামলা দায়ের হয় ৪২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ থেকে আট হাজার আনসার সদস্যের বিরুদ্ধে। তাদের মধ্যে গ্রেপ্তার করা ৩৭৫ জনকে আদালতে তোলা হলে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাঁধা, গাড়ি ভাঙচুর ও বিভিন্ন কারণে তদন্তকারী কর্মকর্তা বলেন আনসাররা এই নাশকতা ঘটনার সাথে জড়িত। অতএব তাদের জেলখানায় পাঠানো হোক। তার বক্তব্য শোনার পর আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।’

এদিকে, কোনো নাশকতা বা কাউকে আহত করার উদ্দেশ্যে নয়, আনসার সদস্যরা ন্যায্য দাবি নিয়েই আন্দোলন করছিলেন বলেন দাবি করেন আসামিপক্ষের আইনজীবীর। এসময় তিনি আসামির জামিন চান।

আসামি পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন বলেন, ‘আমরা আদালতকে বলেছি, তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করেছে। তাদের দাবি পূরণ না করে তাদের মামল দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

আনসার সদস্যদের আদালতে নিয়ে আসার খবর পেয়ে তাদের স্বজনরা ভিড় করেন আদালত প্রাঙ্গণে।

এদিন আদাবর থানায় গার্মেন্টস কর্মী হত্যা মামলা আদালতে তোলা হয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে। আব্দুস সোবহান গোলাপকে ৭ দিন রুপা-শাকিল দম্পতিকে ৫ দিনের রিমান্ড দেন আদালত।


এই বিভাগের আরো খবর