শিরোনাম ::
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম

১৩ পেরিয়ে ১৪ তম বর্ষে একমাত্র কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :
হালনাগাদ : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

১৩ তম বর্ষপূর্তি ও ১৪ তম বর্ষে পদার্পণ করলো সিলেট বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার’।

সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী, ব্র্যাকের উদ্যোগে পরিচালিত কমিউনিটি রেডিও স্টেশন হিসেবে মৌলভীবাজার জেলায় ‘রেডিও পল্লীকণ্ঠ’ যাত্রা শুরু করে ২০১২ সালে। বর্তমানে সিলেট বিভাগের ৩টি জেলার ১১টি উপজেলার মানুষ শুনতে পান রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠানমালা।

আঞ্চলিক ভাষায় নানা গুরুত্বপূর্ণ ঘোষণা, বিভিন্ন ধরনের তথ্যমূলক অনুষ্ঠান প্রচার, সচেতনতামূলক বার্তা, সরকারি নির্দেশনা প্রচারসহ নানা কর্মসূচির মাধ্যমে রেডিও পল্লীকণ্ঠ ভরসা ও বিনোদনের মাধ্যম হিসেবে আপন হয়ে উঠেছে মৌলভীবাজারের মানুষের কাছে।

রেডিওর লাইভ গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কিংবা সরাসরি টকশোতে অর্থাৎ স্থানীয় সব বিষয়ে প্রচার প্রক্রিয়ায় এসএমএস ও ফোনকলের মাধ্যমে জনগণ সরাসরি অংশগ্রহণ করেন। স্থানীয় যেকোনো গুরুত্বপূর্ণ সংবাদ রেডিওর মাধ্যমে জনগণ পেয়ে থাকেন।

কমিউনিটি রেডিও’র সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো স্থানীয় মানুষের সরাসরি অংশগ্রহণ। রেডিও পল্লীকণ্ঠে স্থানীয় কৃষক তার কৃষির কথা বলতে পারছে, একজন নারী তার সফলতার গল্প বলতে পারছেন, কবি তার লেখা কবিতা পাঠ করতে পারছেন।

স্থানীয় ভাষায় সম্প্রচার করছে পিএসএ (পাবলিক সার্ভিস এনাউচমেন্ট), রেডিও নাটক, গান ইত্যাদি। বর্তমানে সারাদেশে ১৯টি কমিউনিটি রেডিও তাদের কার্যক্রম পরিচালনা করছে।


এই বিভাগের আরো খবর