শিরোনাম ::
উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

সুন্দরবন উপকূলে গাবুরা- পদ্মপুকুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলোচিত নিউজ ডেক্সঃ
হালনাগাদ : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নদী বৃষ্টিত গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় গাবুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ও বিকাল ৪ টায় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ (যুগ্মসচিব)। অনুষ্ঠান ২ টি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন। গাবুরায় স্বাগত বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম ও পদ্মপুকুর ইউনিয়নে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম (আমজাদ)।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ইউনিয়ন ২টিতে সুপেয় পানির সংকট, বেড়িবাঁধ সংস্কার, খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, গাবুরা ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ, মাদক ও ডাকাত নির্মূল, ইউনিয়নটির মধ্যস্থানে পুলিশ ক্যাম্প ও হাসপাতাল স্থাপনসহ সকল সমস্যা সমাধানে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল নাবিদ রিফাত মনজুর, পিএসসি, অধিনায়ক ৩৭ বীর; লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস পরিচালক ও অধিনায়ক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি); অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস; র‍্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ; কৈখালী কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রাসেল মিয়া।
এছাড়া মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল প্রমুখ।সভায় বক্তারা দীর্ঘদিনের জলবায়ু সংকট, অবকাঠামোগত উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর