শিরোনাম ::
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম

শ্যামনগরে বুড়িগোয়ালিনী গাবুরা(বিজি) কলেজে পাতানো নিয়োগের পরিকল্পনার প্রস্তুতি

আব্দুল কাদের, আলোচিত নিউজ ডেক্স
হালনাগাদ : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

শ্যামনগরের বুড়িগোয়ালিনী-গাবুরা(বিজি) কলেজে প্রায় ৪০ লক্ষাধিক টাকার বিনিময়ে পাতানো নিয়োগের পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ উঠেছে।একই এলাকার চাঞ্চল্যকর পোড়াকাটলা দীপায়ন স্কুলের পাতানো নিয়োগের পর সদ্য এমপিও হওয়া শিক্ষা প্রতিষ্ঠান বিজি কলেজের সভাপতি অরুন বিশ্বাস এবং ভারপ্রাপ্ত(অধ্যক্ষ) তপন কুমার মন্ডল পাতানো নিয়োগ সম্পন্ন করতে যাচ্ছেন মর্মে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

কলেজের সর্বশেষ সরকারী নিয়োগ নীতিমালা অনুযায়ী ১৭ আগস্ট,২০২৩ দৈনিক ইনকিলাব পত্রিকায় সৃষ্ট পদে (১)”আইসিটি ল্যাব এ্যাসিস্ট্যান্ট” এবং শূন্য পদে (২)অফিস সহকারী কাম হিসাব সহকারী ও (৩)আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।১৫ দিনের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বলা হয়,সর্বশেষ আবেদন জমা দেয়ার তারিখ ছিলো ৩১ আগস্ট।
নিয়োগ বিজ্ঞপ্তির পূর্বে রাতারাতি নিয়োগ বাণিজ্যের চুক্তির টাকা ভাগ বাটোয়ারা করেন এবং প্রতিটি পদের বিপরীতে ৩ জন করে নিজেদের কোরাম প্রার্থী আবেদন করিয়েছেন সভাপতি নিজেই।(১)ল্যাব সহকারী সৃষ্ট পদে সভাপতি অরুন বিশ্বাসের নিজের ছেলে সৌরভ বিশ্বাস জনসনকে ১৫ লক্ষ টাকায় চুক্তি,বর্তমানে শ্যামনগর রিডা হাসপাতালের একজন ডাক্তার হিসেবে কর্মরত।(২)অফিস সহকারী কাম হিসাব সহকারী শূন্য পদে ভামিয়া গ্রামের সুকুমার আউলিয়ার পুত্র উজ্জ্বল আউলিয়াকে ১৫ লক্ষ টাকায় চুক্তি করেছে।(৩)আয়া পদে শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ এর শালী রুবিনা খানমকে ১২ লক্ষ টাকায় সর্বমোট ৪০/৪৫ লক্ষ টাকার বিনিময়ে চুক্তি করে রাতারাতি নিয়োগ সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করেছে অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি।ল্যাব সহকারী শূন্য পদে সভাপতি
তড়িঘড়ি করে খুব শীঘ্রই নিয়োগ বোর্ড গঠন করে শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজে পরীক্ষার স্হান নির্ধারণ করে নিজেদের পছন্দসই ডিজি কলেজ প্রতিনিধি মনোনয়ন করিয়ে শিক্ষা অফিস ও কন্ট্রোলকৃত জনপ্রতিনিধির সহায়তায় এই পাতানো নিয়োগ বাণিজ্য সম্পন্ন করতে যাচ্ছে সদ্য এমপিও হওয়া বিজি কলেজ।পূর্বের থেকে চুক্তিকৃত ডিজি প্রতিনিধি এবং সভাপতির সহায়তায় রাতারাতি প্রশ্নপত্র ফাঁস করে নিয়োগ বোর্ডের পাতানো নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা করেছে।সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন,যেকোন দিন অবৈধভাবে এই ভূয়া নিয়োগ করতে পারে তারা।
অত্র এলাকায় সাধারণ শিক্ষার্থী,অভিভাবক ও চাকুরী প্রত্যাশীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা।এভাবে নিয়োগ হতে থাকলে মেধাবী শিক্ষার্থীরা বারবার হেনস্তা ও নিয়োগ বঞ্চিত হচ্ছেন।অভিযোগ করে অনেক চাকুরী প্রার্থীরা এই নিয়োগ বাণিজ্য বন্ধ করার জন্য সংবাদমাধ্যম,মিডিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সরকারের সর্বোচ্চ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।এই পাতানো নিয়োগের সাথে যারা জড়িত ও সংশ্লিষ্ট তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অত্র এলাকার সাধারণ ছাত্রছাত্রী,অভিভাবক,সুধী সমাজ,চাকুরীপ্রত্যাশী এবং সর্ব স্তরের জন সাধারণ।সরকারের প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে বলে সাধারণ জনগন জানান।
জানা যায় অত্র এলাকায় প্রায়ই শিক্ষা প্রতিষ্ঠানে একটি দুষ্ট চক্রের মাধ্যমে দূর্ণীতি ও স্বজনপ্রীতির দ্বারা প্রভাবিত হয়ে সকল ক্ষেত্রে কোটিকোটি টাকা হাতিয়ে নিয়ে নিয়োগ বাণিজ্য করে থাকেন।আলোচিত পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও পাতানো নিয়োগ নিয়ে সাতক্ষীরার শ্যামনগর সহকারী জজ আদালতে ৫৫/২০২৩ মামলা বিচারাধীন।দূর্ণীতি,নিয়োগ বাণিজ্য ও পাতানো সেই মামলার কার্যক্রম শেষ হতে না হতেই বিজি কলেজে আবার একই ঘটনা দন্ডায়মান।এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা।যারফলে মেধাবী শিক্ষার্থীরা আজ চাকুরী থেকে বঞ্চিত হয়ে আজ বেকারত্বের অভিশাপ নিয়ে সমাজের বোঝা হয়ে ঘুরে বেড়াচ্ছেন।এই পাতানো নিয়োগ বন্ধের জন্য সর্ব মহল থেকে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সভাপতি অরুন বিশ্বাসের কাছে বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দিলেও ফোনটা রিসিভ হয়নি।


এই বিভাগের আরো খবর