শিরোনাম ::
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা

ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ

বিশেষ প্রতিনিধি
হালনাগাদ : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ভেটখালী টু সাতক্ষীরা সড়কের কাজ চলমান। রাস্তা সংস্কারের কাজ শেষ না হতেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে ভেটখালী গ্রামের মৃত উপন্দ্রে নাথ যোদ্দারের পুত্র হিমাংশু যোদ্দার, চন্দ্রাংশু যোদ্দার , পরামাংশু যোদ্দার ও তপন যোদ্দার সড়ক ও জনপথ বিভাগের জায়গা পুনরায় দখল করে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছেন। সরজমিনে জানা যায় , হিমাংশু গং বহু বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে অন্য জায়গা ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। দোকান গুলো ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের পাশে হওয়ায় স্কুলের কমলমতি ছাত্র/ছাত্রীদের লেখাপড়া ক্ষতি সাধন হয়ে আসছিল। স্কুল চলাকালীন সময়ে দোকান গুলোতে শিক্ষার্থীদের আড্ডা দেখা যেত। ভেটখালী থেকে সাতক্ষীরা পযর্ন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযানে রাস্তার দুই পাশের সরকারী জায়গার অবৈধ্য স্থাপনা উচেছদ করা হয়। বর্তমানে রাস্তার কাজ চলমান। রাস্তার কাজ সমাপ্ত হওয়ার আগেই সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারনে পূর্বের ন্যায় সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মানের হিড়িক পড়েছে। এ বিষয়ে হিমাংশু যোদ্দার বলেন , আমরা যেটুকু কাজ করেছি আর করব না। তবে বাস্তবে তার উল্টা। প্রতিদিন চলছে দোকান ঘর সংস্কারের কাজ। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশল মোঃ জাকির হোসেন বলেন, আমরা রবিবার আইনগত ব্যবস্থা গ্রহন করব। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন , প্রতিদিন এমন ধরনের ঘটনা ঘটছে। আমরা বিষয়টি দেখছি। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন , বিষয়টি আমি জানার পরে সড়ক ও জনপথ বিভাগকে অবগত করেছি। তারা উচ্ছেদের উদ্দ্যোগ নিলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।


এই বিভাগের আরো খবর