শিরোনাম ::
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম

ভারতে মহানবী (স.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরা শ্যামনগরে বিক্ষোভ মিছিল

আব্দুল্লাহ আল মামুন (নিজস্ব) প্রতিনিধি
হালনাগাদ : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে‌ নিয়ে কটূক্তি ‌ও আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) আসরের নামাজের পর শ্যামনগর থানা মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের সামনে গিয়ে বিক্ষোভ শেষ হয়।

বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় শ্যামনগর ওলামা পরিষদের সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে এবং ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি মাওছুফ সিদ্দিকী সাহেবের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন-
মাওলানা আবু বকর,
শ্রীফলকাটি দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম মুফতি জিয়াউর রহমান ফারুকী,মাওলানা মোস্তফা কামাল,মাওলানা হাফিজুর রহমান সুন্দরবন,
হাফেজ আব্দুর রশিদ সহ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করা হলে তা সহ্য করা হবে না।

বক্তারা অবিলম্বে ইসলাম অবমাননাকারীদের শাস্তি দাবি করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের ‌প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে ‌আপনার কাছে দিয়েছি। আপনি অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে ডেকে ‌এ ঘটনার প্রতিবাদ জানান। আপনি যদি প্রতিবাদ না জানান ‌তাহলে আমরা এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঢাকায় গিয়ে ‌ভারতীয় দূতাবাসের সামনে‌ মার্চ করব।

তারা আরো বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের ‌অন্যতম বৃহৎ ‌দুর্গাপূজা উপলক্ষে ‌তারা যেন কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না‌ পারে ‌সেদিকে সবাইকে ‌লক্ষ্য রাখতে হবে। বক্তারা অবিলম্বে ‌ইসলাম অবমাননাকারীদের শাস্তি দাবি জানান।


এই বিভাগের আরো খবর