শিরোনাম ::
কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড

বর্ডার গার্ড বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত

আলোচিত নিউজ ডেস্কঃ
হালনাগাদ : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

৩০ অক্টোবর ২০২২ তারিখ বাংলাদেশ সময় সকাল ১০.০০ ঘটিকা থেকে বেলা ০২.৫০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি সংলগ্ন সাউদার্ন পয়েন্টে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং মায়ানমারের নম্বর (১) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ, পিইন ফিউ-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত পতাকা বৈঠকে ০৮ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্বে দেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং বিজিপি’র ০৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পুলিশ লেঃ কর্ণেল ইয়ে ওয়াই শো (Police Lieutenant Colonel Ye Wai Soe), অধিনায়ক, নম্বর (১) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ, পিইন ফিউ, মায়ানমার।

উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় উদ্ভুত পরিস্থিতি নিরসন ছাড়াও মায়ানমার নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধ সম্পর্কে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। বন্ধুপ্রতীম দুটি রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পারিক যোগাযোগ, আস্থা এবং নির্ভরতার পরিবেশ তৈরীর জন্য ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও সীমান্ত এলাকায় মায়ানমার নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন, ক্ষুদ্রাস্ত্র এবং ভারী অস্ত্রের ফায়ারিং এবং জানমালের ক্ষয়ক্ষতির বিষয়ে বিজিবি প্রতিনিধিদলের প্রধান কর্তৃক বিজিপি প্রতিনিধিদলের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, মায়ানমারের অভ্যন্তরীণ কোন্দলের ফলে চলমান সংঘাতের জের ধরে ভবিষ্যতে যেন বাংলাদেশের অভ্যন্তরে কোন গোলা পতিত না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার বিষয়ে বিজিপিকে আহবান জানানো হয়। প্রতিবেশী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবি আশা করে যে, মায়ানমারের চলমান অভ্যন্তরীণ সংকট অতিশীঘ্রই সমাধান হবে এবং সীমান্তে চলমান উদ্ভূত পরিস্থিতি দ্রুত নিরসণ হবে। সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিজিবি সবসময় বিজিপি’র নিকট দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা করে। উক্ত বিষয়ে বিজিপি ব্যাটালিয়ন কমান্ডার সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন।সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় বাহিনীর অধিনায়ক একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে পারস্পরিক বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে অত্যন্ত শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ সময় বেলা ০২.৫০ ঘটিকায় পতাকা বৈঠকের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে এবং বিজিপি প্রতিনিধিদল বেলা ০৩.০০ ঘটিকায় মায়ানমারের উদ্দেশ্যে প্রত্যাবর্তন করে।


এই বিভাগের আরো খবর