শিরোনাম ::
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম

প্রকাশ্যে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি:
হালনাগাদ : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামের এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে । বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন একটি সড়কে প্রকাশ্যে তার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা (এসআই) পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের পুত্র।
তার পরিবার নিশ্চিত করে বলেন তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন।

এদিকে, ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়,
সন্ধ্যা ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দূর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিক বার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ।

রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্য রত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাফিউল ইসলাম জানান,গতকাল বুধবার সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুর এসেছিলেন পিতা শফিকুল ইসলাম। আগামীকাল শুক্রবার সকালে তাদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়া বাড়িতে উঠার কথা ছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু জানান, শফিকুল ইসলাম জামালপুরে বেতারে এসআই পদে কর্মরত ছিলেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। তবে আজ সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯ টার পর সেখানে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি।

তবে আলামত হিসেবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম অভিযান করছে । এই ঘটনায় একটি মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর