শিরোনাম ::
ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ সাতক্ষীরার ৪টি আসনে লড়বেন ১৯ প্রার্থী কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলা উন্নীত সাতক্ষীরা শ্যামনগরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে মতবিনিময় সভা  খুলনায় যৌথ অভিযানে বিদেশি অস্ত্র,তাজা গোলা ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি
হালনাগাদ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার ভেটখালী বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। রমজাননগর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, উপজেলা সহকারী সেক্রেটারি সাঈদী হাসান বুলবুল। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, দেশের মানুষ আজ দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতিতে অতিষ্ঠ। সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে এসব অপশক্তিকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে জনতার অধিকার প্রতিষ্ঠার নির্বাচন—যেখানে জনগণ সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করে নতুন দিকনির্দেশনা দেবে।
তিনি তার সংসদ সদস্য থাকাকালীন সময়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ভেটখালী-কৈখালী যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে মাদার নদীর ওপর ব্রিজ নির্মাণ ছিল এ অঞ্চলের জন্য একটি বড় অগ্রগতি। তার সময়েই রাস্তাঘাট উন্নয়ন, বিভিন্ন জনসেবামূলক অবকাঠামো নির্মাণ এবং সরকারি বরাদ্দ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গাজী নজরুল ইসলাম আরও বলেন, “আগামী দিনে যদি জনগণ আমাকে পুনরায় সংসদে যাওয়ার সুযোগ দেয়, তাহলে ভেটখালীসহ পুরো শ্যামনগর অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে জেলে, কৃষক, মজুর, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।”
তিনি উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে দুর্নীতি, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে গণরায় প্রতিষ্ঠা করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে সৎ নেতৃত্বের বিকল্প নেই। বক্তারা সবাইকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
জনসভা শেষে নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করা হবে।


এই বিভাগের আরো খবর