শিরোনাম ::
ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ সাতক্ষীরার ৪টি আসনে লড়বেন ১৯ প্রার্থী কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলা উন্নীত সাতক্ষীরা শ্যামনগরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে মতবিনিময় সভা  খুলনায় যৌথ অভিযানে বিদেশি অস্ত্র,তাজা গোলা ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান

বিশেষ প্রতিনিধি:
হালনাগাদ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ড. মোঃ মনিরুজ্জামান বলেছেন ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে আপনাদের কতটা সম্মানিত করতে পারবো সেটা বলতে পারবো না তবে নিশ্চিত করছি পুর্বের নির্বাচিত বেক্তিদের মত কোনোকিছু চুরি বা অন্যায় কিছু করে এ আসনের মানুষকে অসম্মানিত করবো না। কোনো অসহায় মানুষের উপর সবলদের দ্বারা নির্যাতিত হতে দিবো না। ভিন্ন মত ও ভিন্ন পথের মানুষদের হয়রানি করবো না।

বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারী) রমজান নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভেটখালী এ.করিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকাল ৫টায় অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

রমজান নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্নার সঞ্চালনায় উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ড. মোঃ মনিরুজ্জামান, প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র তাছকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোলাইমান কবির, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় যুবদলের সদস্য শাহাজান রনি সহ উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মী সামার্থক ও স্থানীয় সাধারণ মানুষের উপস্তিত ছিলেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবু কৃষ্নপদ মন্ডল বলেন গত জুলাই অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বী অসংখ্য বেক্তি পরিবারের উপর নির্মম হামলা বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়, অনেকেই বাড়ি ছাড়া হয়। সেসময় ড. মনিরুজ্জামান আমাদের বলেছিলেন যে ঘরছাড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করতে। অতঃপর তিনি সে তালিকা নিয়ে নিজে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা সহ বাড়ি ছাড়াদের পুনরায় বাড়িতে উঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করে এসেছিলেন। আমরা এমন নেতা চাই যে আমাদের এমন নিরাপত্তা দিতে পারবে।

জনসভায় প্রধান বক্তা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতি বলেন, ডঃ মোঃ মনিরুজ্জামান একজন সৎ নীতিবান উচ্চশিক্ষিত জীত ব্যক্তি, তাকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চিনেছেন। আর সেজন্যই তাকে এ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের মাঝে পাঠিয়েছেন। তাকে নির্বাচিত করলে আমি নিশ্চিত আপনারা ঠকবেন না। আপনারা আপনাদের নায্য অধিকার বুঝে পাবেন, বুঝেও নিবেন। আমার বাড়িতে এবং অফিসে যেমন কখনো দরজা বন্ধ হয় না আমার সাথে যোগাযোগ করতে কারোর কোন অনুমতির প্রয়োজন হয় না ঠিক তেমনি ডঃ মনিরুজ্জামানের বাড়ির দরজা আপনাদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে তার সাথে দেখা করতে কারো অনুমতির প্রয়োজন হবে না সরাসরি দেখা করতে পারবেন তার সাথে আপনার সুবিধা অসুবিধার কথা জানাতে পারবেন।


এই বিভাগের আরো খবর