১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জামালপুর সদরের পাথালিয়া ও তিতপল্লা গ্রামে “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আয়োজনে প্রায়োগিক মাঠ পরীক্ষণে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল এবং স্বল্প জীবনকালীন রবি মৌসুমের সরিষার জাত বিনাসরিষা-১১ এবং বিনা সরিষা১২ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এ সময়,জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক,কৃষিবিদ মোহাম্মদ আলম শরীফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.মোহাম্মদ আশিকুর রহমান,পিএসও ও বিভাগীয় প্রধান, পরিকল্পনা ও উন্নয়ন শাখা,এবং উপ-প্রকল্প পরিচালক,এসআরএবি,বিনা, ময়মনসিংহ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ড.ফাহমিনা ইয়াসমীন, পিএসও এবং বিভাগীয় প্রধান, উদ্ভিদ প্রজনন বিভাগ, বিনা, ময়মনসিংহ।
ড. মো. হাসানুজ্জামান, পিএসও ও বিভাগীয় প্রধান এবং, প্রকল্প পরিচালক, বিসিসিটিএফ, বিনা, ময়মনসিংহ। ড. জুলকার নাইন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফলিত গবেষণা ও সম্প্রসারন বিভাগ, বিনা, ময়মনসিংহ। কৃষিবিদ এ.এস.এম রেজুয়ান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর। কৃষিবিদ এমদাদুল হক, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা।
এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন, ড. রাখী রানী সরকার,এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা,বিনা উপকেন্দ্র,জামালপুর।
এ সময় আর উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক-কৃষানীবৃন্দ, গবেষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন অংশগ্রহণকারী।
এই মাঠ দিবসটি স্থানীয় কৃষকদের মধ্যে উচ্চফলনশীল এবং স্বল্প জীবনকালীন রবি মৌসুমের বিনাসরিষা-১১ এবং বিনা সরিষা১২
জাতের ব্যাপক গ্রহণযোগ্যতা সৃষ্টি এবং ভবিষ্যতে এই জাতের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে জামালপুর জেলার কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা হচ্ছে।