আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জামালপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের উদ্যোগে “বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল সরিষা, চিনাবাদাম ও তিল ফসলের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, ফসল কর্তন ও বীজ সংরক্ষণ কলাকৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা, ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মাহবুবা কানিজ হাসনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মো. মাহবুবুল আলম তরফদার, ড. রেজা মোহাম্মদ ইমন, ড. মো. হাসানুজ্জামান, ড. মাহবুবুর রহমান খান, কৃষিবিদ এমদাদুল হক, সাদিয়া তাসমিন এবং কৃষিবিদ মো. আলম শরীফ খান। প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল তেলজাতীয় ফসলের বিভিন্ন জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সঠিক সময়ে ফসল কর্তন এবং উন্নত বীজ সংরক্ষণ কৌশল সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, নতুন প্রযুক্তি ও গবেষণালব্ধ জাত ব্যবহারের মাধ্যমে তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব, যা দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (গবেষণা) ড. মাহবুবা কানিজ হাসনা, ড. মাহবুবুল আলম তরফদার, সদর থানা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, ড. রেজা মোহাম্মদ ইমন এবং কৃষিবিদ মো. শরীফ আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণটি “তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিনা)”-এর অর্থায়নে এবং বিসিসিটিএফ প্রকল্পের সহযোগিতায় আয়োজন করা হয়। এতে স্থানীয় কৃষকরা অংশ নিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের দক্ষতা বাড়াবে এবং ভবিষ্যতে এলাকায় তেলজাতীয় ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।