শিরোনাম ::
ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম

ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন 

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরা’র শ্যামনগরে ছেলে ও ছেলের বৌ এর হামলায় মা এবং বাব দুই জন আহত শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধিন। এ ঘটনায় আহত পিতা মোহাম্মাদ আলী গাজী, শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিপুর গ্রামে।

অভিযোগে আহত মোহাম্মাদ আলী গাজী বলেন, আমার ছেলে মোঃ রবিউল ইসলাম ছেলের বৌ মোছঃ মমতাজ খাতুন ও ইয়াছিন সহ ৩/৪ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে বলেন সবাই পরসম্পদলোভী, জবর দখলকারী, দুর্দান্ত ও দুর্ধর্ষ, গুন্ডা, লাঠিয়াল এবং হিংস্র প্রকৃতির।  ভিটা বাড়ীর সম্পত্তি নিয়ে আমার মেজো ছেলে শফিকুল ইসলাম এর সাথে মনোমালিন্য সহ বিরোধ চলমান। বিরোধের জের ধরে বড়ছেলে আমাদের উপর দারুনভাবে ক্ষিপ্ত হয়ে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের সাথে ভীষন শত্রুতা করে চলে এবং আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে ভিটা বাড়ী হতে বিতাড়িত করা সহ মারপিট করে জখম করা ও বিভিন্নভাবে হয়রানী সহ ক্ষতিসাধন করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে থাকে। ছেলে ও ছেলের বৌ  জোর পূর্বক আমার মেজো ছেলের সম্পত্তি জবর দখলের চেষ্টা করায় আমার মেজো ছেলে বাধ্য হয়ে আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করে। বিরোধের জের ধরে গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা  ১১ টার সময় আসামীরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে দেশীয় অস্ত্র সঙ্গে সজ্জিত হয়ে বে-আইনী অনধিকার প্রবেশ করে আমার মেজো ছেলের ভিটা বাড়ীর সম্পত্তিতে প্রবেশ পূর্বক ভিটা বাড়ী জবর দখলের চেষ্টা করে। তখন আমি তাদের অন্যায় কাজে বাঁধা দেওয়ায় আমাকে লাঠি-সোঠা দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে।

তখন আমার স্ত্রী আফুজা বেগম ছুটে এসে আসামীদের কবল হতে আমাকে উদ্ধার করতে আসলে সকলে তাকেও এলোপাতাড়ীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। উপস্থিত লোকজন আমাদের জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযোগ এর বিষয় থানায় যোগাযোগ করলে জানান, এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর