শিরোনাম ::
কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার ধ্বংসের লক্ষে শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে

খাসজমি বাস্তবায়ন কমিটি সদস্য পরিচয়ে প্রতারণা ভূমিহীন নেতা পরিচায়ে মোকছেদ আলীর চাঁদাবাজি

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

সাতক্ষীরা’র শ্যামনগরে কথিত ভূমিহীন নেতা মোকছেদ আলী বেপরোয়া নিজের অপকর্ম ঢাকতে বিভিন্ন লোকজনের নামে মিথ্যা মামলার পায়তারা করছে।আওয়ামী বাস্তহারা লীগের সভাপতি, উপজেলা কৃষি খাসজমি বন্দ-ব্যবস্থা ও বাস্তবায়ন কমিটি সদস্য,প্রতারণায় মামলায় জেলখাটা আসামি মোকছেদ আলী নকিপুর গ্রামের মৃত ছকিমুদ্দির ছেলে তার পরিবারের একাধিক সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি,হত্যা,রাতের আধারে অন্যের জমি দখল, খাসজমি দখল করে বিক্রি করা,সরকারি ঘর দেওয়ার নামে প্রতারণা করে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। ভুয়া ভূমিহীন মোকছেদ আলীর ছেলে রহমত আলীর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি তার বিরুদ্ধে শ্যামনগর থানা সহ বিভিন্ন যায়গায় হাফ ডর্জন মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। রহমত আলী বিরুদ্ধে চাঁদা আদায় ও হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে রোগীকে মারধর করা সহ ডাক্তার আনিছুর রহমান কে মারধর এর ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়। রহমত এর বিরুদ্ধে শ্যামনগর সদরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারেক জমি জবর দখল ও মারধরের ঘটনায় মামলায় সাজা প্রাপ্ত আসামী।মোকছেদ আলীর জামাই সাবের মিস্ত্রি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, দুই টি হত্যা সহ একাধিক মামলার আসামি। হাইস্কুলে না যেয়েও সে কালিগঞ্জ উপজেলা পরিষদে চাকরি করছে তৎকালীন ক্ষমতার দাপটে। তার বিরুদ্ধে রয়েছে থানা জামে মসজিদের ইমাম মাওলানা জুবায়েরের যায়গা দখল করে বহু তল ভবন নির্মাণ করে বসাবস করছে যা ইতিমধ্যে ভাঙ্গার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নোটিশ প্রদান করেছে।

আরো জানা যায় উপজেলা গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুম বাদী হয়ে ভূয়া ভূমিহীন নেতা মোকছেদ আলী ও আব্দুল করিমের স্ত্রী জাহানারা খাতুন সহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন যাহার নং-৪।মোকছেদ আলী উপজেলা কৃষি খাসজমি বন্দোবস্ত ও বাস্তবায়ন কমিটি সদস্য পরিচয়ে প্রতারণা করে শ্যামনগর সদরে ট্রাক টার্মিনাল সংলগ্ন রাস্তার পূর্ব পাশে ভূমিহীন উন্নয়ন সংস্থা নামীয় অফিস স্থাপন করে।উপজেলার বিভিন্ন গ্রামের মহিলাদের সরকারি খাস জমি বন্দোবস্ত দলিল করে দিবে বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণামূলক ভাবে আত্মসাৎ করেছে। মোকছেদ আলী সহ তার সহযোগীদের সাথে যোগাযোগ করলে তারা অফিসের ঝামেলা আছে, খুব তাড়াতাড়ি তাদের আমাদের কথমতো সরকারি খাস জমির চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে যাবে এতে কোন সন্দেহ নেই বলে আশ্বাস দিয়ে যাচ্ছে। ধূমঘাট এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন মোকছেদ আলীর কাছে টাকা ফেরত চাইলে তিনি বলেন টাকার এব্যাপারে আর বেশি বাড়াবাড়ি করলে প্রয়োজনে তোদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করব। জেল হাজত খাটাবো, শ্যামনগর সদরে পেলে মেরে হাত-পা ভেঙ্গে দিবো ইত্যাদি বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ হুমকি ধামকি দিয়ে চলেছে।
এই ভূমিহীন পরিচয়ে চাঁদাবাজ প্রতারক মোকসেদ আলীর হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে শ্যামনগরে ভূমিহীন পরিবারের সদস্যরা।


এই বিভাগের আরো খবর