শিরোনাম ::
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম

কালীগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত 

কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন ৷  ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ রবিবার বিকাল ৪ টায় চৌমুহনী হাইস্কুলের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্ছু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুর রহমান। কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগের নেতা শেখ আব্দুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, উপদেষ্টা মাসুদা খানম মেধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ভুরুলিয়া চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু, মথুরেশপুর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী।

বিশাল জনসভায় বক্তব্যে প্রধান অতিথি বলেন, আমি আপনাদের দেওয়া ভালোবাসায় মুগ্ধ হয়েছি। ৭ জানুয়ারী ২০২৩ তারিখে বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় আপনার মূল্যবান ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ভূমিকা রাখবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে চরেছেন। দেশী এবং বিদেশি চক্রান্তকে রুখেদিয়ে তিনি পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ বড় বড় প্রকল্প হাতে নিয়ে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তর করতে কাজ করছে। এসময়ে তিনি আরও বলেন সাতক্ষীরা-৪ আসনে ২০ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে কালিগঞ্জ অংশের ৮ টি ইউনিয়নকে আমি নির্বাচিত হতে পারলে বেশি অবদান রাখবো।বিগত সংসদরা যে ভূলটা করে ৮ টি ইউনিয়নকে বঞ্চিত করেছে, আমি সেইটা মাথায় রেখেই কাজ করবো। গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিদ্বন্দী প্রার্থী এইচ এম গোলাম রেজা প্রতিনিয়ত আচারণবিধি লঙ্ঘন করেই চলেছে। আপনারা কলমের মাধ্যমে অপপ্রচার ও আচারণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কলম ধরবেন আশাকরি।পরিশেষে বলি জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক দিয়েছেন এই জনপদে উন্নয়নের লক্ষে। সকলকে আমার প্রাণের প্রতীক নৌকায় আপনার মূল্যবান ভোটটি দিবেন ৷   প্রতিপক্ষ আমার ও আমার পরিবারের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি এবং নেতাকর্মী সমর্থকদের নানান হুমকী ধমকী দিয়ে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করেই চলেছে। আমি তাদের হীনমন্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত জনসভায় নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দিন সমর্থিত হাজার হাজার নেতাকর্মী।


এই বিভাগের আরো খবর