শিরোনাম ::
ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার ধ্বংসের লক্ষে শ্যামনগরে পরিচ্ছন্নতা অভিযান কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা

ইতালির প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জর্জিয়া মেলোনি

মোঃ ফারুক হোসেন ইতালি প্রতিদিধি:
হালনাগাদ : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

 

ইতালিতে মেলোনির শপথ গ্রহণের মধ্য দিয়ে এই প্রথম দেশটিতে গঠিত হলো কট্টর ডানপন্থী সরকার। দেশটিতে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। কট্টর ডানপন্থী ব্রাদার্স অফ ইতালি দলের নেতা ৪৫ বছর বয়সী জর্জিয়া মেলোনি গতকাল শনিবার ইতালির প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাতারেলার সামনে শপথবাক্য পাঠ করেন।

 

এ দিকে, গত শুক্রবার সন্ধ্যায় নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি। ২৪ সদস্যের মন্ত্রিসভায় ৬ জন নারী সদস্য রয়েছেন। একই দিন প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা সরকার গঠনের মেলোনিকে আহ্বান জানান। এর আগে মেলোনি তার দলগুলোকে নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। তারা যত দ্রুত সম্ভব সরকার গঠনের জন্য প্রস্তুত বলে প্রেসিডেন্টকে জানান।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ৬৮তম সরকারের প্রধান হলেন মেলোনি। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের প্রশাসনের স্থলাভিষিক্ত হবে মেলোনির সরকার।

 

সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির নেতৃত্বাধীন ফোরজা ইতালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সঙ্গে জোট বেধে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয় পায় মেলোনির দল ব্রাদার্স অফ ইতালি। রাজনৈতিক উত্তেজনা আর দফায় দফায় আলোচনার পর মেলোনি গত শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করেন। মন্ত্রিসভায় মেলোনি নিজ দলের জন্য ৯টি পদ সংরক্ষিত রেখেছেনে। এর বাইরে জোট লিগ ও ফোরজা ইতালিয়াকে পাঁচটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তিনি।

 

 

 


এই বিভাগের আরো খবর