শিরোনাম ::
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম

আশা জাগিয়েও ভারতের কাছে হেরে গেলো বাংলাদেশ

শেখ নাইম হোসেন আলোচিত নিউজ ডেস্ক:
হালনাগাদ : বুধবার, ২ নভেম্বর, ২০২২

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা ফেভারিট দল ভারত। এশিয়ার এই ক্রিকেট পরাশক্তিধর দলটিও বাংলাদেশের বিপক্ষে শেষ ওভারের আগে পরাজয়ের শঙ্কায় ছিল। কিন্তু শেষ ওভারে ২০ রান তাড়ায় বাংলাদেশ আর পেরে ওঠেনি।

ওভারের দ্বিতীয় বলে আর্শদীপ সিংয়ের বলে ছক্কা হাঁকান নুরুল হাসান সোহান। তখন পরের ৪ বলে দরকার ছিল ১৩ রান। তৃতীয় বল ডট, চতুর্থ বলে ডাবল রান নেন সোহান।

জয় ছিনিয়ে নিতে হলে শেষ দুই বলে ১১ রান করতে হতো। তার মানে দুই বলেই দরকার ছিল ছক্কা হাঁকানোর। পঞ্চম বলে চার মেরে ব্যবধান কিছুটা কমান সোহান।

 

শেষ বলে দরকার ছিল ৭ রান। নুরুল ছক্কা মারলেও ম্যাচ ড্র হতো। কিন্তু সিঙ্গেল রানের বেশি নিতে পারেননি। যে কারণে ৫ রানের জয়ের উল্লাসে মাতে ভারত।

বুধবার অ্যাডিলেডে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ৭ ওভারে ৬৬ রান করে জয়ের পথেই ছিল টাইগাররা। কিন্তু বৃষ্টির কারণে সব শেষ হয়ে যায়।

বৃষ্টির পর খেলা যখন মাঠে গড়ায় তখন ওভার কমে যায় ৪টি। কার্টল ওভারে ১৬ ওভারে লক্ষ্য নির্ধারিত হয় ১৫১ রানের। বৃষ্টির আগে ৭ ওভারে ৬৬ রান করা বাংলাদেশের জয়ে পরের ৯ ওভারে প্রয়োজন ছিল ৮৫ রান।

কিন্তু বৃষ্টিতে আউটফিল্ড ভিজে যাওয়ায় আস্কিং রানরেট তাড়া করে জয়ের বন্দরে নোঙর ফেলতে পারেনি বাংলাদেশ।

 

বৃষ্টির পর খেলতে নেমে সুবিধা করতে পারেননি বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান করা দলটি এরপর মাত্র ৪০ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।

 

দলীয় ৬৮ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন লিটন। তার আগে ২৭ বলে সাত চার আর ৩ ছক্কায় করেন ৬০ রান। লিটন আউট হওয়ার পর পথ হারায় বাংলাদেশ।

লিটনের পর উইকেটে বেশি সময় স্থায়ী হতে পারেননি আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। ২৫ বলে ২১ রানে ফেরেন তিনি। এরপর ১২ বলে ১৩ আর ৫ বলে ৪ রানে ফেরেন সাকিব আল হাসান ও আফিফ হোসেন।

১২.৫ ওভারে ১০৮ রানে লিটন, শান্ত, আফিফ, সাকিব, ইয়াসির ও মোসাদ্দেক হোসেন সৈকতের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

শেষ দিকে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ লড়াই করে গেলেও দলকে কাঙ্ক্ষি জয় উপহার দিতে পারেননি। বাংলাদেশ থামে ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রানে। ভারত জয় পায় মাত্র ৫ রানে।

 

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত।

 

দলের হয়ে ৪৪ বলে ৮ চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

 

টুর্নামেন্টের শুরু থেকে অফ ফর্মে থাকা লোকেশ রাহুল বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করেন। ৩২ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫০ রান করা রাহুলকে ফেরান সাকিব।

 

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ভারতীয় এই তারকা ব্যাটসম্যানকে বোল্ড করে সাজঘরে পাঠান সাকিব। তার আগে ১৬ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন সূর্যকুমার।

 

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটি আর সূর্যকুমারের ৩২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

 

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৪৭ রান খরচ করে ৩ উইকেট নেন তরুণ পেসার হাসান মাহমুদ। ৩৩ রানে ২ উইকেট নেন অধিনায়ক সাকিব।


এই বিভাগের আরো খবর