শিরোনাম ::
নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে মতবিনিময় সভা 

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

শ্যামনগরে স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জি. এম. শফিউল আলম। বারসিক কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্যা ফরিদা খাতুন, ইউপি সদস্য জি. এম. সাহিজুর রহমান, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, ধূমঘাট এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক অল্পনা রানী, গ্রীন কোয়ালিশনের সদস্য সুকন্ঠ আউলিয়া, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য তহমিনা বেগম, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য গোলাম গাজী, শীলতলা এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের প্রতিনিধি মিতা রানী এবং কৃষাণী দিপ্তী রানী।

 

এছাড়া সভায় সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থানীয় কমিটির সদস্য, ইউপি সদস্য কমলা রানী, মজিদা খাতুন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল আলমসহ যুবক, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 

সভায় কৃষক গোলাম গাজী বলেন, এলাকার প্রধান সমস্যা হচ্ছে পানির সংকট। মিষ্টি পানির খাল পুনঃখননের পর অনেক সময় ব্যক্তি মালিকানাধীন জমি দখলের কারণে খাল সংকুচিত হয়ে পড়ে। ফলে গবাদিপশুর পানির সংকটসহ কৃষি কার্যক্রম ব্যাহত হয়। তিনি ভালো মানের বীজ সরবরাহের ওপর গুরুত্বারোপ করে বলেন, পানি সমস্যা সমাধান ও খাল উন্মুক্ত করা গেলে ফসল উৎপাদন বাড়বে এবং কৃষকের জীবনমান উন্নত হবে।

 

বক্তারা বলেন, বারসিক উপকূলীয় অঞ্চলে কৃষকের জীবনমান উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিন ধরে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় সরকার ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগে এলাকার সমস্যার সমাধান ও একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

 

এ সময় বক্তারা পানির সংকট মোকাবিলা ও টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে চায়না দুয়ারী জাল ও নিষিদ্ধ কীটনাশক ব্যবহারে সতর্কতা ও নিয়ন্ত্রণ, খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ, নদী ও খালে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধ, হাট-বাজারে নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান নির্ধারণ এবং ব্যক্তি স্বার্থে কৃষিজমি ক্ষতিগ্রস্ত করে খালে লবণ পানি প্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম. শফিউল আলম বলেন, স্থানীয় সরকারের পাশাপাশি ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি প্রাণ-প্রকৃতি সুরক্ষা ও কৃষিকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর