শিরোনাম ::
নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

সেনা অফিসার পরিচয়ে এলাকায় দাপট দেখান দুই ভাই

আলোচিত নিউজ ডেক্সঃ
হালনাগাদ : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সেনাবাহিনীর অফিসার পরিচয়ে এলাকায় দাপট দেখিয়ে অনৈতিক কর্মকান্ড ও ভূমি দখলের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর এলাকায়। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন একই এলাকার হাবিবুর রহমান নামের এক ভুক্তভোগী।

অভিযুক্তরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর এলাকার মোবারক গাজীর ছেলে আব্দুর রহিম (২৯) ও আব্দুর রহমান (২৭)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা বাংলাদেশ সেনাবাহিনীতে মালী ও এনসি পদে কর্মরত আছে। তবে তারা এলাকায় দাপট দেখিয়ে ও প্রভাব খাটিয়ে অভিযোগকারী হাবিবুর রহমানের দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি দখলের পাঁয়তারা করছে। এ থেকে প্রতিকার পেতে অভিযোগকারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের শরণাপন্ন হয়েও কাজের কাজ কিছু হচ্ছে না। বিভিন্নভাবে বিবাদীরা অভিযোগকারী হাবিবুর রহমানকে হেনস্থা করেই যাচ্ছেন।

এ বিষয়ে অভিযোগকারী হাবিবুর রহমান বলেন, শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ মৌজায় বিবাদীদের চাচা জনৈক জুমাত গাজীর নিকট থেকে সম্পত্তি ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসিতেছি। বিবাদীদ্বয় বাংলাদেশ সেনাবাহিনীর মালী এবং এনসি পদে কর্মরত থেকেও তারা সেনাবাহিনীর বড় অফিসার পরিচয় দিয়ে এলাকার মধ্যে বিভিন্ন অনৈতিক কাজ করে আসছে। নিঃস্বত্ববান বিবাদীদ্বয় লোভের বসবর্তী হইয়া আমাদের ক্রয়কৃত সম্পত্তির মধ্যে তাদের সম্পত্তি আছে মর্মে দাবী করে আমার সম্পত্তি জবর দখল করার চেষ্টা করতে থাকে। আমরা বাধা প্রদান করলে বিবাদীদ্বয় আমাকে গালি-গালাজ সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি হমকি প্রদান করে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তি দ্বারা মিট-মিমাংসার চেষ্টা করলে বিবাদীদ্বয় মানি না বলে জানিয়ে দেয়। সর্বশেষ গত রবিবার আনুমানিক রাত আটটার দিকে আমি বাড়ীতে না থাকা কালিন সময় বিবাদীদ্বয় আমার বাড়ীতে যেয়ে আমাকেসহ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালি-গালাজ করতে থাকে। আমার ভাবি বসত ঘর থেকে নিষেধ করলে বিবাদীদ্বয় আমার বসত ঘরের দরজা লাথি মেরে ভিতরে প্রবেশ করে ঘরের জিনিসপত্র অগোছলো করে আমাকে খুঁজতে থাকে এবং বলতে থাকে তোর দেবর হাবিবুরকে পাইলে মারপিট জখম করবো, দুনিয়া থেকে সরিয়ে দেবো, জমি দখল করে নেবো, মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ বিভিন্ন ভাবে ক্ষতি করবো মর্মে হুমকি প্রদান করে।

আব্দুস সাত্তার বাদী হয়ে সাতক্ষীরা জিজিএফআই বরাবর আব্দুর রহিম এবং রহমানের বিরুদ্ধে ভুয়া সেনাবাহিনীর দাবি করার প্রতিবাদে আরেকটি অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের বিষয় আব্দুর রহিমের কাছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন আপনারা ভুল নাম্বারে ফোন দিয়েছেন।

 

শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বলেন, বিষয়টি এখনো আমার জানতে পারেনি তবে অভিযোগ করলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর