শিরোনাম ::
 সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

 সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবন আমাদের দেশের পরিবেশ, অর্থনীতি ও উপকূলীয় জনজীবনের নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি কেবল একটি বন নয়; এটি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে উপকূলবাসীর রক্ষাকবচ এবং অসংখ্য প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। উপকূল তথা সুন্দরবনকে বাঁচাতে এখনি পদক্ষেপ নিতে হবে এবং একই সাথে ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানিয়ে মানববন্ধন এবং বন বিভিাগের কাছে স্মারকলিপি প্রদান করেছে সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। শনিবার (১৪ ফেব্রুয়ারী) সিডিও ইয়ুুুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান এবং আনিসুর রহমান মিলন এর সঞ্চালনায় ও শিক্ষক এবং সাংবাদিক রনজিৎ বর্মণ এর সভাপতিত্বে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে বক্তব্য রাখেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। এছাড়া বক্তব্য রাখেন,  রিয়াজ হোসেন, নূর নাহার পারভীন, সাদিয়া সুলতানা, রুবিনা পারভীন। বক্তারা বলেন, বর্তমানে সুন্দরবন নানা সংকটের সম্মুখীন, এর মধ্যে অন্যতম অবৈধ বন উজাড় ও দখল, অবৈধ শিকার ও বন্যপ্রাণী নিধন, সুন্দরবন থেকে শামুক বিক্রি, বিষ প্রয়োগ ও অবৈধ জাল ব্যবহারের মাধ্যমে মাছ আহরণ, নদী ও খালে দূষণ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব। সুন্দরবন দিবস উপলক্ষে বক্তারা দাবিসমূহ উপস্থাপন করে বলেন যে, সুন্দরবনে অবৈধভাবে মাছ আহরণ, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।এছাড়া বন ও নদীপথে নিয়মিত মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদার করা, জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সহ-ব্যবস্থাপনা জোরদার করা, বননির্ভর জেলে ও বাওয়ালিদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা, নদী ও খালে শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন এবং সকল সচেতনতা মূলক কাজে যুবদের সম্পৃক্ত করা, রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস স্বীকৃতি জানানোর আবেদন জানান। তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি, বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আব্দুল্লাহ আল মামুন, রাহানুল ইসলাম, প্রণব বিশ্বাস, আবু রায়হান, ইমরান হোসেন, নাঈম ইসলাম, মঞ্জুরুল ইসলাম,আকরাম হোসেন, সামিরা নুমাইশা,  শোহানা আক্তার, রাবেয়া আক্তার, শারমিন আক্তার, নূরনাহার পারভীন, জান্নাত আরা, ফারজানা আক্তার , ফাতেমা খাতুন, রোশনি , নাজমা পারভীন, ফাহমিদা মিলন হোসেন, সুমন।

 

মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ পশ্চিম সন্দরবন বনবিভাগের সহকারি বন সংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বন সংরক্ষকের নিকট স্মারকলিপি প্রদান করেন।


এই বিভাগের আরো খবর