শিরোনাম ::
ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে জিম্মি জেলেসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করলো কোষ্টগার্ড শ্যামনগরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে মেয়র প্রার্থী মোস্তফা আবু বকর শ্যামনগর বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান শ্যামনগরে বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোস্তফা আবু বকর শ্যামনগরে ভাব-জ্যামোস শিক্ষাবৃত্তি প্রদান শ্যামনগর উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি: মহাপরিচালক নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন শ্যামনগরে জামায়াতের ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শ্যামনগরে জলবায়ু ধর্মঘাট অনুষ্ঠিত শ্যামনগরের উপকূলীয় বেড়ীবাঁধে অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান শুরু সুন্দরবন উপকূলে গাবুরা- পদ্মপুকুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতের ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সাবেক এমপি কাজী আলাউদ্দীন শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনের হরিণ লোকালয়ে, উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করলো স্থানীয়রা কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের অভিযানে কাকড়া সহ ট্রলার জব্দ কচুয়ায় ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তাজ খান নাইমকে সাভার পৌর ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা গাবুরা‌তে ৯৩৫ প‌রিবা‌রে না‌বি‌কের কুরবানীর মাংস বিতরণ পরিবেশ দিবসে উপকূলের টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির নিশ্চিতের দাবি  ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই শ্যামনগরের ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরে আলম সানা ও মাসুম সানার বিরুদ্ধে সন্ত্রাসী মূলক কর্মকান্ডের অভিযোগে সংবাদ সম্মেলন বাগেরহাট নৃত্য শিল্পী সংস্থার কার্যকরী কমিটিতে সভাপতি তিথি দেবনাথ,সম্পাদক আল আমীন ভেটখালী বাজারে মোঃ শহিদুজ্জামানের পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরন

সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি:
হালনাগাদ : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার ২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এবং হিজলদী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পিবিজিএম, পিএসসি, জি পরিচালক, অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার হতে আনুমানিক দুই’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পশ্চিম পাড়া নামক স্থান হতে চব্বিশ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১ আরবি আনুমানিক তিন’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কেরাগাছি বাশ বাগান নামক স্থান হতে ছত্রিশ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩-৭ আরবি হতে আনুমানিক তিন থেকে চার’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালী ও কেরাগাছি নামক স্থান হতে এক লক্ষ, চার হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পে বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে ঝাউডাঙ্গা চেক পোষ্ট নামক স্থান হতে চৌদ্দ হাজার টাকা মূল্যের ভারতীয় ভারতীয় নাইটি উদ্ধার করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৫ হতে আনুমানিক তিন’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম পাড়া নামক স্থান হতে বারো হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৭ আরবি হতে আনুমানিক ০২ কিঃমিঃ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাডাঙ্গা নামক স্থান হতে শাট হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

সর্বমোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে বলে জানান।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর