শিরোনাম ::
নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান

নিজস্ব প্রতিনিধ :
হালনাগাদ : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ১২ তারিখ আসন্ন নির্বাচনে আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে এ আসনের উপকুলীয় এলাকাকে ইকোনমিক জোন করার পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করবো উপকূল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের ৪ থেকে ৫টি ফ্যাক্টরি করা হবে যেখানে শ্যামনগরের ৩৫ থেকে ৪০ হাজার নারী মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয় এবং বেকারত্ব মুক্ত হয়। এই এলাকার অবহেলিত জেলে বাওয়ালীদের নিরাপত্তার জন্য সুন্দরবনকে দস্যু মুক্ত করবো। আমরা জানতে পেরেছি কিছু কিছু ফরেস্ট অফিসাররা নাকি জেলে বাওয়ালীদের কাছ থেকে উপরি নেয়। আপনারা তাদের তালিকা তৈরি করুন। নির্বাচিত হলে আমরা দুর্নীতিবাজ অফিসারদের শ্যামনগর ছাড়া করবো ইনশাআল্লাহ।

৩ ফেব্রুয়ারী (মংগলবার) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা বাজারে খেয়াঘাট সংলগ্নে ইউনিয়ন বিএনপির কর্মী, সামার্থক সহ জনসাধারণের উপস্থিতিতে এ নির্বাচনী জনসভায় এ কথা বলেন। এর আগে ড. মোঃ মনিরুজ্জামান পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

পদ্মাপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে ও আলহাজ্ব কামরুজ্জামানের সঞ্চলনায় এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সুলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাজান রনি, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু সহ শ্যামনগর উপজেলা বিএনপি এবং সকল অংগ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মী ও সামার্থকরা উপস্তিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান আরও বলেন গাবুরা পদ্মপুকুর ইউনিয়নের সংযোগ স্থলে একটি হাসপাতাল নিন্মান করবো এবং এই এলাকাকে পর্যাটন হাব হিসেবে তৈরী করবো। এই নির্বাচনের পর অতীতের মতো আমরা কোনো ভিন্ন মতাদর্শের মানুষদের কোনো হয়রানি করা হবে না। বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে দেশনায়ক তারেক রহমান বলেছেন যে এদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিনের পাশাপাশি গিজ্জা প্যাগোডা ও মন্দিরের পুরহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১লক্ষ ডাঃ নিয়োগ হবে যার ভিতর ৮০ হাজার নারী ডাঃ নিয়োগ করা হবে। আমাদের সর্বোচ্চ নেতা সহ আমাদের দল যখন নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে কাজ করছে তখন একটা দলের সর্বোচ্চ নেতা নারী সমাজকে নিয়ে নোংরা ভাষায় মন্তব্য করেছেন। এখন সময় এসেছে পরিবর্তনের সময় আপনার সঠিক সিদ্ধান্ত নেয়ার।


এই বিভাগের আরো খবর