শিরোনাম ::
ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে জিম্মি জেলেসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করলো কোষ্টগার্ড শ্যামনগরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে মেয়র প্রার্থী মোস্তফা আবু বকর শ্যামনগর বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান শ্যামনগরে বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোস্তফা আবু বকর শ্যামনগরে ভাব-জ্যামোস শিক্ষাবৃত্তি প্রদান শ্যামনগর উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি: মহাপরিচালক নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন শ্যামনগরে জামায়াতের ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শ্যামনগরে জলবায়ু ধর্মঘাট অনুষ্ঠিত শ্যামনগরের উপকূলীয় বেড়ীবাঁধে অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান শুরু সুন্দরবন উপকূলে গাবুরা- পদ্মপুকুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতের ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সাবেক এমপি কাজী আলাউদ্দীন শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনের হরিণ লোকালয়ে, উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করলো স্থানীয়রা কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের অভিযানে কাকড়া সহ ট্রলার জব্দ কচুয়ায় ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তাজ খান নাইমকে সাভার পৌর ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা গাবুরা‌তে ৯৩৫ প‌রিবা‌রে না‌বি‌কের কুরবানীর মাংস বিতরণ পরিবেশ দিবসে উপকূলের টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির নিশ্চিতের দাবি  ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই শ্যামনগরের ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরে আলম সানা ও মাসুম সানার বিরুদ্ধে সন্ত্রাসী মূলক কর্মকান্ডের অভিযোগে সংবাদ সম্মেলন বাগেরহাট নৃত্য শিল্পী সংস্থার কার্যকরী কমিটিতে সভাপতি তিথি দেবনাথ,সম্পাদক আল আমীন ভেটখালী বাজারে মোঃ শহিদুজ্জামানের পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরন

সাতক্ষীরা সিটি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ইয়াছিন আরাফাত মিলন সাতক্ষীরা থেকে :
হালনাগাদ : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

সাতক্ষীরা সিটি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ ড. শিহাবউদ্দীনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজটির সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন, কলেজের উপাধ্যক্ষ মো. আলতাফ হোসেন।

এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক তপন কুমার দে, তরুন কান্তি সানা, মনিরুজ্জামান, আরিফ হোসেন, সিরাজুল ইসলাম, সফিউর রহমান, আরিফ হোসেন, কাশেম আলী গাজী, শেখ আব্দুল ওয়াদুদ, ড. আব্দুল আজিজ, প্রভাষক আজিম খান শুভ, সৈয়দা সুলতানা শীলা, কলেজের ছাত্র ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী হাসানুল বান্না, খালিদ বিন ওয়ালিদ, নাফিস হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিএম ইউনুছ আলী।

বক্তারা এসময় বলেন, বিগত ২০২২ সালের ২৭ ডিসেম্বর সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে এখনো পর্যন্ত ড. মো. শিহাবুদ্দিন প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। চরম অনিয়ম-বিশৃংখলার মাধ্যমে কলেজকে দলীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে একনায়কতান্ত্রিকভাবে কলেজ পরিচালনা করার অভিযোগ তোলেন তার বিরুদ্ধে।

সর্বশেষ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীর ভর্তির সোনালী সেবার সম্পূর্ণ টাকা আত্মসাত করে তাদের ভর্তি একেবারেই অনিশ্চিত করে ফেলেছে। এছাড়া তিনি বর্তমানে প্রায় একমাস যাবৎ কলেজে না এসে কলেজেকে চরম বিশৃঙ্খলার মধ্যে ফেলে রেখেছেন।

বক্তারা আরও বলেন, এর আগে গত ১৯ আগস্ট অধ্যক্ষ ড. শিহাব উদ্দীনের পদত্যাগ দাবিতে শিক্ষক ও কর্মচারিবৃন্দের স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র কলেজের বর্তমান সভাপতি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে পেশ করা হলেও তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি তিনি সেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে অঅগামীতে বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।


এই বিভাগের আরো খবর