শিরোনাম ::
নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে মেয়র প্রার্থী মোস্তফা আবু বকর

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সুন্দরবন উপকূলীয় জেলা সাতক্ষীরা’র শ্যামনগর নব গঠিত পৌরসভার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন ও সার্বিক খোঁজ খবর নেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোস্তফা আবু বকর এ সময় আর্থিক সহায়তা প্রদান করে।

 

মহা নবমীতে বুধবার (০১ অক্টোবর ) বিকাল থেকে গভীর রাত পযন্ত শ্যামনগর পৌরসভার হরিতলা সার্বজনীন  পুজা মন্ডল পরিদর্শন দিয়ে শুরু করে। তিনি পৌরসভার নকিপুর হরিতলা পূজা মন্ডপ, নকিপুর সর্বজনীন পূজা মন্ডপ, জমিদার বাড়ি রাজ বংশী সর্বজনীন দূগা পূজা উদযাপন কমিটি ও গ্রামবাসী , মাহমুদপুর পূজা মন্ডপ,  চিংড়িখালী পূজা মন্ডপ,  সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক বেক্তিদের নিয়ে যায়, প্রতিটা পূজা মন্ডপের নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন

 

মাষ্টার রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শোকর আলী, রবিউল ইসলাম  ও পৌর জামাতের বিভিন্ন দ্বায়িত্ব শিল সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।

 

আমাদের শ্যামনগর উপজেলা সদরে পৌর সভার ভিতরে এই পুজা মন্ডল পরিদর্শন এশে খুব ভালো লাগছে।

 “গত ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হয়েছে । শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি আমার নিজের পক্ষ থেকে আবার ও হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

 

 সারা দুনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির রোল মডেল হিসেবে অভিহিত এবং প্রশংসিত। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মসহ নানা আচার-অনুষ্ঠান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে আসছে। এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির ইতিহাসে বিরল।

 

‘বাংলাদেশের মতো সাম্প্রদায়িক-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। ঐতিহাসিকভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির উন্নত মডেল। এদেশে সব বিশ্বাস ও ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতি বজায় রেখে পাশাপাশি বসবাস করছে এবং নিজ নিজ ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করে আসছে।’ সবার অংশগ্রহণ ও উপস্থিতিতে বাংলাদেশের ধর্মীয় উৎসবগুলো পরিণত হয় সর্বস্তরের মানুষের মিলনমেলায়।

 

শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক। আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে।

 

অতীতের মতো এবারো যেন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শারদীয় ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আমাদের   বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের শান্তিপ্রিয় নেতা কর্মি দের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


এই বিভাগের আরো খবর