শিরোনাম ::
কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ সাতক্ষীরার ৪টি আসনে লড়বেন ১৯ প্রার্থী কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলা উন্নীত সাতক্ষীরা শ্যামনগরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে মতবিনিময় সভা 

শ্যামনগরে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরে সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া মানববন্ধনটি স্লোগান ও উপস্থাপনায় মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা শ্লোগান দেন— “ইউএনও’র বদলি, মানি না মানবো না”, “আর কোনো দাবি নাই, রনী খাতুনকে বহাল চাই”, “শ্যামনগরের মানুষের দাবি মানতে হবে” প্রভৃতি।

মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র ১০ মাসে ইউএনও মোছা. রনী খাতুন শ্যামনগরের মানুষের আস্থা অর্জন করেছেন। কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁকে বদলি করা হলে শ্যামনগরের উন্নয়ন ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন তারা। বক্তারা তাঁর বদলি আদেশ প্রত্যাহার করে আরও কিছু সময় শ্যামনগরের মানুষের সেবায় রাখার আহ্বান জানান।

মানববন্ধনে যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় বক্তব্য দেন শ্যামনগর উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক অধ্যক্ষ বিধুশ্রবা মন্ডল, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হোসেন আলী, রমজাননগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ লাল্টু, রাশিদুল ইসলাম, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল ওহাব, মুন্সিগঞ্জ ইউনিয়নের সমাজসেবক আব্দুর রাজ্জাক, যুবনেতা রুস্তম আলী, আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আল আমিন ও ধুমঘাট জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হোসাইনাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও মোছা. রনী খাতুনকে যশোরের ঝিকরগাছায় বদলি করা হয়।

 


এই বিভাগের আরো খবর