শিরোনাম ::
নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 41;

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী কারিগর পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতের কোন এক সময়ে পশ্চিম কৈখালী কারিকার পাড়ার মৃত সাকাত আলী সরদারের পুত্র , ৬০ নং পরানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শহিদুল ইসলামের আলুর জমিতে এ ঘটনা ঘটে। ২১ শে জানুয়ারী ( বুধবার) সকালে রোপনকৃত আলুর জমিতে গিয়ে দেখা যায় আলুর চারা তোলা। ঘটনার পেছনে প্রতিবেশী একই এলাকার মৃত ইউনুস কারিগরের পুত্র পিন্টু কারিগর জড়ত থাকার বিষয়ে অভিযোগ করছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম। এতে কয়েক হাজার টাকার তিসাধন হয়েছে বলে দাবি করেন তিনি।

বুধবার সকালে সরেজমিনে উপজেলার কৈখালী কারিকার পাড়ায় আলু ক্ষেতে গিয়ে দেখা যায়, উপড়ে ফেলা আলুর গাছ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। বিষয়টি জানাজানি হলে উৎসুক মানুষজন আলুর জমিতে ভিড় করেন। এ সময় তারাও ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। এ সময় মোঃ শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ শিরিন খাতুন জানান, প্রতিবেশি পিন্টু কারিগরের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ বছর থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার গ্রাম্য শালিসও হয়েছে। তিনি দাবী করে পূর্ব শত্রুতার জের ধরে পিন্টু কারিকার আলুর চারা উপড়ে ক্ষতি সাধন করছে। এ সময় তিনি জানান , বিষয়টি নিয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নিকট মৌখিক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি ঘটনার স্থান পরিদর্শন করে গেছেন। এ সময় স্থানীয়রা বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে ফসলের সঙ্গে শত্রুতা দেখাতে হবে। যারাই এই ঘটনা ঘটিয়েছে, তারা ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ বিষয়ে পিন্টু কারিকার বলেন , আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পুন্ন মিথ্যা ও ভিত্তীহিন। ৩য় কোন পক্ষ আমাদের মধ্যে পুনরায় বিরোধ সৃষ্টি করার জন্য এমন জঘন্য কাজ করেছে।
কৈখালী ইউ,পি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন ,বিষয়টি আমি জানার পরে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আলুর ক্ষেতের কিছু অংশে চারা উপড়ানো। কে বা কারা এ কাজের সাথে জড়িত তা সঠিক জানা যায়নি। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ , মোঃ খালেদুর রহমান বলেন , বিষয়টি নিয়ে এখনও কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।


এই বিভাগের আরো খবর