শিরোনাম ::
নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

শ্যামনগরের উপকূলীয় বেড়ীবাঁধে অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান শুরু

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার উপকূলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ীবাঁধ ভাঙ্গন রোধে বাঁধ ছিদ্র করে বসানো অবৈধ পাইপ অপসারণ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্তৃপক্ষ।রোববার (২১ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের বেড়িবাঁধে অবৈধ পাইপ অপসারণ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড, বিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী মো. ইমরান সরদার, উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযানে রমজাননগর ইউনিয়নের বেড়িবাঁধের মধ্য দিয়ে স্থাপিত বেশ কয়েকটি অবৈধ পাইপ অপসারণ করা হয়। পাউবো কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পাইপ বেড়িবাঁধের স্থায়িত্ব ও সুরক্ষার জন্য হুমকি সৃষ্টি করছে এবং ভাঙনের ঝুঁকি বাড়াচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা বলেন, ‘উপকূলীয় এলাকায় বেড়িবাঁধে ছিদ্র করে পাইপ বসানো হলে বাঁধের ক্ষতি হয়। অনেক পোল্ডারের বেড়িবাঁধে এ কারণে ভাঙন দেখা দিয়েছে। বর্তমান সরকার সমস্ত অবৈধ পাইপ অপসারণের উদ্যোগ নিয়েছে। সাতক্ষীরায় নিয়মিতভাবে এই উচ্ছেদ অভিযান চলছে।’

উপবিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার জানান, ‘মন্ত্রণালয়ের নির্দেশনায় রমজাননগর ইউনিয়নের সোরা এলাকা থেকে বেড়িবাঁধে অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। তবে দুইটি পাইপের উচ্ছেদ হাইকোর্টের অর্ডার অনুযায়ী সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে


এই বিভাগের আরো খবর