শিরোনাম ::
সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ সাতক্ষীরার ৪টি আসনে লড়বেন ১৯ প্রার্থী কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

শীতের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কী খাবেন

আলোচিত স্বাস্থ্য ডেক্স:
হালনাগাদ : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

 

শীতকালে অনেকসময়েই কম পানি খাওয়া হয়। এর ফলে বদহজমের পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা যায়। এই সমস্যা দূর করতে কিছু খাবারের ওপর ভরসা রাখতে পারেন। যেমন-

 

মেথি : কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে খুব ভাল কাজ করে মেথি। প্রতিদিন সকালে মেথি ভেজানো পানি খেতে পারেন। মেথি ভেজানো পানি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। গ্যাসজনিত সমস্যা কমায়। হজমের সমস্যা দূর করে।

 

আমলকী : আমলকীর মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও এই ফল উপকারী। আমলকী সিদ্ধ করে খেতে পারেন। চাইলে খেতে পারেন আমলকীর রসও। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করা ছাড়াও শীতের মরসুমে সর্দির সমস্যা, হাল্কা-খুসখুসে কাশি দূর করতেও কাজে লাগে আমলকী।

 

কমলা : শীতের মৌসুমি ফল হল কমলালেবু। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ফল কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। শীতের মৌসুমে প্রতিদিন একটা করে কমলা খেতে পারেন। এই ফল সর্দি কাশির সমস্যা দূর করতেও কাজে লাগে।

 

কিশমিশ : কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে দারুণভাবে কাজে লাগে কিশমিশ। প্রতিদিন সকালে অন্তত ২ থেকে ৩ টি কিশমিশ খেতে পারেন। পানিতে ভিজিয়ে রেখে কিশমিশ খেলেও উপকার পাবেন। যেদিন সকালে কিশমিশ খাবেন, তার আগের দিন রাতে পানিতে কিশমিশ ভিজিয়ে রাখুন।

 

খেজুর: খেজুরের মধ্যে রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। ফাইবারে ভরপুর এই শুকনো ফল কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। শরীরে রক্তের মাত্রা বাড়াতে অর্থাৎ হিমোগ্লোবিন ঠিক রাখতেও সাহায্য করে খেজুর। তাই শীতের মৌসুমে প্রতিদিন দুটি করে খেজুর খেতে পারেন।


এই বিভাগের আরো খবর