শিরোনাম ::
ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে জিম্মি জেলেসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করলো কোষ্টগার্ড শ্যামনগরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন শ্যামনগর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে মেয়র প্রার্থী মোস্তফা আবু বকর শ্যামনগর বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান শ্যামনগরে বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোস্তফা আবু বকর শ্যামনগরে ভাব-জ্যামোস শিক্ষাবৃত্তি প্রদান শ্যামনগর উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি: মহাপরিচালক নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন শ্যামনগরে জামায়াতের ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শ্যামনগরে জলবায়ু ধর্মঘাট অনুষ্ঠিত শ্যামনগরের উপকূলীয় বেড়ীবাঁধে অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান শুরু সুন্দরবন উপকূলে গাবুরা- পদ্মপুকুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতের ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সাবেক এমপি কাজী আলাউদ্দীন শ্যামনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনের হরিণ লোকালয়ে, উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করলো স্থানীয়রা কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের অভিযানে কাকড়া সহ ট্রলার জব্দ কচুয়ায় ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তাজ খান নাইমকে সাভার পৌর ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা গাবুরা‌তে ৯৩৫ প‌রিবা‌রে না‌বি‌কের কুরবানীর মাংস বিতরণ পরিবেশ দিবসে উপকূলের টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির নিশ্চিতের দাবি  ভুমি উন্নয়ন সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই শ্যামনগরের ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরে আলম সানা ও মাসুম সানার বিরুদ্ধে সন্ত্রাসী মূলক কর্মকান্ডের অভিযোগে সংবাদ সম্মেলন বাগেরহাট নৃত্য শিল্পী সংস্থার কার্যকরী কমিটিতে সভাপতি তিথি দেবনাথ,সম্পাদক আল আমীন ভেটখালী বাজারে মোঃ শহিদুজ্জামানের পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরন

ভূয়া এনজিওর বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিন কর্মকর্তা আটক

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

 শ্যামনগরে ভূয়া এনজিওর বিরুদ্ধে প্রশাসনের অভিযান, তিন কর্মকর্তা আটক

সাতক্ষীরার শ্যামনগরে একটি ভুয়া এনজিওর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম ‘স্বর্ণালী জন উন্নয়ন ফাউন্ডেশন’, যার কার্যালয় ছিল শ্যামনগর সদর এলাকার পরিবহন টার্মিনাল সংলগ্ন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মাসুমের বাড়ির দ্বিতীয় তলায়।

 

বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল রিফাত শ্যামনগর থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন সংশ্লিষ্টরা।

 

অফিস কক্ষে তল্লাশি চালিয়ে নগদ ৯,৫০০ টাকা, বিভিন্ন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনপত্র ও অন্যান্য জাল কাগজপত্র জব্দ করা হয়।

 

আটক তিন কর্মকর্তার নাম- কালিগঞ্জ উপজেলার আল ইমরান রনি, খুলনার পাইকগাছা থানার হরিনখোলা গ্রামের রাজেন্দ্র মন্ডল এবং তার স্ত্রী নিপা মন্ডল। তাদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল রিফাত জানান, ডিজিএফআই সদস্য সার্জেন্ট মো. আল মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারা গ্রামের সহজ-সরল নারীদের নানা প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর