শিরোনাম ::
কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ সাতক্ষীরার ৪টি আসনে লড়বেন ১৯ প্রার্থী কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলা উন্নীত সাতক্ষীরা শ্যামনগরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে মতবিনিময় সভা 

ভয়াল আগুন পথে বসাল পাঁচ হাজার ব্যবসায়ীকে

আলোচিত নিউজ ডেক্স:
হালনাগাদ : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

বাংলাদেশে পাইকারি কাপড়ের বৃহৎ আড়ত হিসেবে পরিচিত রাজধানী ঢাকার বঙ্গবাজারের ৮টি মার্কেটের অন্তত ৫ হাজার দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 

দোকানগুলোতে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত মূল্যের মালামাল ছিল বলে জানিয়েছেন তারা। সহায়-সম্বল হারানোর পাশাপাশি অনেকে বিভিন্ন ব্যাংকে বড় অংকের ঋণ রয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 

জানা গেছে, পবিত্র রমজানের ঈদ ঘিরে ব্যবসায়ীরা দোকানে নতুন মালামাল তুলে পূর্ণ প্রস্তুতি নেন। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড তাদের পথে বসিয়ে দিল। পুড়ে যাওয়া মার্কেটগুলোতে প্যান্ট, শার্ট, গেঞ্জি, থ্রি পিস ও শাড়ির দোকান ছিল। পাঁচ হাজার ব্যবসায়ীর অন্তত ১০ হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

পুড়ে যাওয়া মার্কেটগুলো হলো- বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট, এনেক্সকো মার্কেট, ইসলামিয়া মার্কেট, বরিশাল প্লাজা ও মহানগর কমপ্লেক্স মার্কেট।

 

এসব মার্কেটের মধ্যে বঙ্গবাজার কমপ্লেক্স ও মহানগর কমপ্লেক্সটি সম্পূর্ণরূপে কার্ড দিয়ে তৈরি। ওই মার্কেট পাঁচটির সব দোকান পুড়ে ছাই হয়েছে। তাছাড়া এনেক্সকো ভবনের তিন, চার, পাঁচ, ছয় ও সাততলার অধিকাংশ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ইসলামিয়া মার্কেট ও বরিশাল প্লাজা মার্কেটের কয়েকটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজার কমপ্লেক্স থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

এনেক্সকো মার্কেটের আবু সাঈদ নামে একজন ব্যবসায়ী জানান, কিছুদিন আগে মার্কেটের তৃতীয় তলায় একটি দোকান দেন তিনি। ঈদ মৌসুমে ব্যবসার উদ্দেশ্যে ৫ লাখ টাকা ঋণ করে ব্যবসা শুরু করেন। স্বপ্ন ছিল, এই ব্যবসা দিয়েই ঋণের টাকা পরিশোধ করে নিজের পায়ে দাঁড়াবেন। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেল তার সব পরিকল্পনা। এ সময় হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

 

সাইফুল নামের একজন ব্যবসায়ী যুগান্তরকে বলেন, মহানগর কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আমার একটি প্যান্টের দোকান রয়েছে। রমজানের ঈদ মৌসুমকে ঘিরে প্রায় ৩০ লাখ টাকা ঋণ করে মালামাল উঠিয়ে ছিলাম। এখন সব পুড়ে ছাই হয়ে গেছে। এক টাকার মাল উদ্ধার করতে পারিনি। এখন আমি চিরতরে পথে বসে গেলাম বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

 

ওই এলাকা ঘুরে দেখা গেছে, আশেপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থা অগুন নেভানোর কাজে সহায়তা করছে। ব্যবসায়ীরা আশেপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে নিজেদের কিছু মালামাল সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। আবার পুড়ে যাওয়া স্তূপের মধ্যে ব্যবসায়ীরা কিছু মালামাল উদ্ধারের চেষ্টা করছেন। আশপাশের উৎসুক জনতার ভিড়ে কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। মাইক দিয়ে তাদের সরিয়ে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর