শিরোনাম ::
নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

বাড়ছে ডাল চিনির দাম

আলোচিত নিউজ ডেস্ক:
হালনাগাদ : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

বাজারে অন্যান্য নিত্যপণ্যের সাথে গরিবের আমিষ বলে খ্যাত ডাল এখন নাগালের বাইরে চলে গেছে। প্রতি কেজি মোটা দানার মসুর ডাল এখন ১১০ টাকায় উঠে গেছে। মাঝারি দানা ১২০ টাকা এবং ছোট দানার মসুর ১৩০ থেকে ১৪০ টাকায় কিনতে হচ্ছে। তবে প্যাকেট করে বড় চেইন শপগুলোতে ১৬০ টাকা থেকে ১৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর চিনির দাম খুচরা পর্যায়ে এক লাফে ১৫ টাকা বেড়ে প্রতি কেজি ১২০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

 

 

বাংলাদেশ ভোজ্যতেল পাইকারি ব্যবসায়ী সমিতির সভাপতি ও মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা গতকাল বৃহস্পতিবার নয়া দিগন্তকে জানিয়েছেন, পাইকারি বাজারে চিনি নেই। কারণ প্রতিদিনি চিনির চাহিদা যেখানে ৫ হাজার টন, সেখানে সরবরাহ করা হচ্ছে ১ থেকে ২ হাজার টন। আর যাওবা সরবরাহ করা হচ্ছে তাও ডেমারেজ দিয়ে আনতে হচ্ছে। এক ট্রাক চিনি আনতে মিল গেটে ১০ দিন বসে থাকতে হয়। এতে ট্রাক ভাড়া ডেমারেজ দিতে হয়। ডেমারেজ দিয়ে কেউ এখন আর চিনি আনছে না। ফলে চিনি পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, সরকার খোলা প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করে দিয়েছে ১০২ টাকা এবং প্যাকেট নির্ধারণ করেছে ১০৫ টাকা। কিন্তু এই দামে কোথাও চিনি পাওয়া যাচ্ছে না। এ ছাড়া বেশি দামে চিনি এনে বেশি দামে বিক্রি করতে গেলে জরিমানা গুনতে হয়। আর এ কারণেই পাইকাররা মিল থেকে চিনি আনতে নিরুৎসাহিত হয়ে পড়েছেন। তারা কর্মচারীদের বসিয়ে রাখছেন। সরকার নতুন দাম নির্ধারণ করলে তখন হয়তো পাইকারি বাজারে চিনি আনা যাবে।

 

এ কারণেই খুচরা পর্যায়ে চিনির দাম বেড়ে যাচ্ছে। যে যেমন পারছে গ্রাহকের কাছ থেকে চিনির দাম আদায় করছে। দোকান ও এলাকা ভেদে প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


এই বিভাগের আরো খবর