শিরোনাম ::
নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ দলের অনুর্ধ্ব—১৯ নারী ফুটবল দলের অধিনায়ক প্রান্তিকে বরণ করে নিলো সাতক্ষীরাবাসী

সাতক্ষীরা প্রতিনিধি:
হালনাগাদ : বুধবার, ২০ মার্চ, ২০২৪

সাফ অনুর্ধ্ব—১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফিঈদা খন্দকার প্রান্তিকে বরণ করে নিলো সাতক্ষীরাবাসী।

বুধবার বেলা ১১ টায় শহরের তালতলা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে বরণ করে নেন, জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন। এরপর সুসজ্জিত গাড়িতে করে প্রান্তিকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। এ সময় তাকে একঝলক দেখতে ভিড় জমান বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তাকে দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা।

সংবর্ধনা শেষে প্রান্তি বলেন, সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা আমি কখনও কল্পনা করতে পারিনি। পবিত্র রমজান মাসেও আমার জন্য এতো আয়োজন দেখে আমি অভিভূত। সাতক্ষীরাবাসীর কাছে আমি কৃতজ্ঞ হয়ে রইলাম।

আরো বলেন,আমাকে আমার বাবা—মা সব সময়ে অনুপ্রেরণা যুগিয়েছ বলেই আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি। পরিবারের সকলের পাশাপাশি সাতক্ষীরাবাসীর সর্মথন ছিলো বলেই আমি আমার কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পেরেছি। আমি সাতক্ষীরার মেয়ে হয়েও বিশ্বের কাছে আমার দেশের নাম খেলার মাধ্যমে উপস্থাপন করতে পেরে আমি গর্বিত।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি তয়ৈব হাসান সামছুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি সাহানা মহিদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান, শিমুন সামস, জেসমিন আক্তার চন্দন, প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।


এই বিভাগের আরো খবর