শিরোনাম ::
প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম

প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা

শ্যামনগর উপজেলা প্রতিনিধি
হালনাগাদ : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে শ্যামনগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে “স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়-এর সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, জয়ীতা-এর নির্বাহী পরিচালক অষ্টমী মালো, সিএনআরএস এর প্রোজেক্ট অফিসার শেখ মোস্তাক মাহমুদ, বিটিএস এর প্রোগ্রাম অফিসার সালমা পারভীন, সাংবাদিক কামরুজ্জামান, সাংবাদিক এস এম মিজানুর রহমান, সাংবাদিক আব্দুস সালাম ও সাংবাদিক আব্দুল আহাদ প্রমুখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক। কর্মসূচিটি আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং সহযোগিতায় কমনওয়েলথ ফাউন্ডেশন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকিতে উপকূলীয় এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। তাই দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট নীতিমালা ও পরিকল্পনা বিষয়ে অ্যাডভোকেসি গ্রুপ, সিপিপি স্বেচ্ছাসেবক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং বিশেষ করে প্রতিবন্ধী কিশোরী, নারী ও যুবকদের সরকারি পরিকল্পনা, কর্মসূচি এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন সংশ্লিষ্ট সম্পদ বরাদ্দ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা।

 

প্রকল্পের আওতায় শ্যামনগর পৌরসভা, ঈশ্বরীপুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণ, প্রতিটি এলাকায় একটি করে অ্যাডভোকেসি গ্রুপ গঠন এবং উপজেলা পর্যায়ে একটি সমন্বিত অ্যাডভোকেসি গ্রুপ গঠন করা হবে। পাশাপাশি এসব গ্রুপের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা ডেস্ক স্থাপন এবং প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতিমালা, আইন ও পরিকল্পনা সম্পর্কে প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।

 

আলোচনা সভায় সরকারি-বেসরকারি প্রতিনিধি, সাংবাদিক, সিপিপি স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর