শিরোনাম ::
উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা  ও কর্মপরিকল্পনা প্রণয়ন শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক সভা শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি  উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা  শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে

আব্দুল কাদের
হালনাগাদ : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

 

বিএনপি মনোনীত সাতক্ষীরা ৪ আসনের প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

 

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলাইমান কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খাঁন, মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সাউথ আফ্রিকা বিএনপির সদস্য আজম খাঁন, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুস সাত্তার  প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন ধানের শীষের ভোট দিলে আপনারা পাবেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে ২ হাজার ৫০০ টাকা কারে পাবেন পরিবারের প্রধান মহিলারা। ১২ তারিখে ধানের শীষে ভোট দিলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। ডক্টর মনিরুজ্জামান কে নির্বাচিত করলে হাসপাতাল, রাস্তা ঘাট পর্যটন খাত, সুপেয় পানি সহ সকল বিষয়ে উন্নয়নের ছয়লাব হবে ইনশাআল্লাহ।

 

সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের প্রার্থী ডক্টর মনিরুজ্জামান বক্তব্যের শুরুতে বলেন আমি এই অল্প সময়ে সকলের কাছে ভোট চাইতে পারিনি, দোয়া নিতে পারিনি। আপনাদের কাছে ক্ষমা চাই। এরপর তিনি বলেন  উপকূল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শ্যামনগরের প্রায় ৩৫ থেকে ৪০ হাজার নারী শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এতে নারী ক্ষমতায়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এই অঞ্চলের অবহেলিত জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা হবে।

 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নিত করা হবে এবং এলাকাটিকে একটি পর্যটন এলাকা হিসেবে পরিণত করা হবে। নির্বাচনের পর অতীতের মতো ভিন্ন মতাদর্শের মানুষদের কোনো ধরনের হয়রানি করা হবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলটির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণানুযায়ী মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি গির্জা, প্যাগোডা ও মন্দিরের পুরোহিতদেরও সরকারি বেতনের আওতায় আনা হবে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, এর মধ্যে ৮০ হাজার নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এখন সময় এসেছে পরিবর্তনের। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

 

জনসভায় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি,এম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, উপজেলা বিএনপি নেতা গাজী শাহ-আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


এই বিভাগের আরো খবর